চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পশ্চিমবঙ্গে আর কোনো বন্‌ধ হবে না: মমতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০১ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০১৯
আন্তর্জাতিক
A A
মমতা

ভারতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা দু’দিনের বন্‌ধ শুরু হয়েছে। একাধিক দাবি দাওয়ার প্রসঙ্গে পশ্চিমবঙ্গের ১০টি ট্রেড ইউনিয়ন ৪৮ ঘণ্টার বন্‌ধের ডাক দিয়েছে। বন্‌ধ সফল করতে নেওয়া হয়েছে একাধিক কর্মসূচিও। তবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো বন্‌ধ করতে দেওয়া হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্যে আর কোনো বন্‌ধ হবে না।

সেজন্য সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল থেকে শুরু করে বেশ কিছু পদক্ষেপও নেওয়া হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, গত ৩৪ বছরে একের পর এক বন্‌ধ ডেকে করে রাজ্যের সর্বনাশ করেছে তারা। যথেষ্ট হয়েছে, রাজ্যে আর কোনও বন্‌ধ প্রভাব ফেলতে পারবে না।

Banglabid

বন্‌ধ রুখতে শুধু কলকাতায় তিন হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। তাছাড়া বেসরকারি বাস ও মিনিবাস রাস্তায় নামছে স্বাভাবিক ভাবে। অতিরিক্ত ৫০০ সরকারি বাসও চালানো হচ্ছে রাস্তায়। অটো থেকে শুরু করে অ্যাপ ক্যাবকেও স্বাভাবিকভাবে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

বন্ধের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্য কোনও শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষা বাতিল করেনি। প্রশাসনের দাবি কোনো পরীক্ষা কেন্দ্রে পৌঁছতেই কারও দেরি হবে না। সমস্যা হলে পড়ুয়াদের ১০০ নম্বরে ফোন করতে বলা হয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, কেউ স্বাভাবিক শহুরে জীবনে প্রভাব ফেলতে চাইলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্ধমমতা বন্দ্যোপাধ্যায়মুখ্যমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

পরবর্তী

ডায়েট করছেন আমির!

পরবর্তী

ডায়েট করছেন আমির!

সাকিবদের হারাতে মাহমুদউল্লাহদের চাই ১৯৩

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT