চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আর কেউ মিথ্যা বলার চেষ্টা করবেন?’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২০ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে হত্যার ষড়যন্ত্র মামলায় গ্রেফতার হওয়া সাংবাদিক শফিক রেহমানের
‘স্বীকারোক্তি’ এবং তার বাড়ি থেকে যুক্তরাষ্ট্রে জয়ের অবস্থান সম্পর্কিত
বিভিন্ন নথি উদ্ধারের পর বিভ্রান্তি ছড়ানোর আর সুযোগ নেই মন্তব্য করে ফেসবুকে
স্ট্যাটাস দিয়েছেন জয়।

দেশের গণমাধ্যমগুলোতে বেশ গুরুত্ব সহকারে প্রকাশিত
এই খবরটির একটি অনলাইন নিউজ সাইটের লিঙ্ক জুড়ে দিয়ে “এই ঘটনা নিয়ে আর কেউ
মিথ্যা বলার চেষ্টা করবেন?” বলে প্রশ্ন ছুড়ে দেন তিনি।

শফিক রেহমানকে গ্রেফতারের ঘটনায় পক্ষে বিপক্ষে নানা মন্তব্যের ঝড় উঠে। ‘ভিন্নমত দমনের জন্য’সহ ‘বায়বীয় অভিযোগে’ গ্রেফতার মতো বিরোধী মতও বেশ জোড়ালো ভাবেই উচ্চারিত হয়। ঘটনার সর্বশেষ তথ্য উদঘাটনের পর বিতর্কের আর কোন অবকাশ নেই বলেই জয়ের স্ট্যাটাসে ধ্বণিত হয়। 

Banglabid

সজীব ওয়াজেদ জয় লিখেন, “শফিক রেহমানের বাড়িতে একটি গোপনীয় স্থানে যুক্তরাষ্ট্রে আমার অবস্থান সম্পর্কিত তথ্যাদিসহ এফবিআইর গোপন নথি লুকিয়ে রাখা হয়েছিল। শফিক রেহমান স্বীকার করেছেন যে, প্রমাণিত অপরাধী এবং সাজাপ্রাপ্ত এফবিআই এজেন্ট রবার্ট লাস্টিকের কাছ থেকে তিনি এসব নথি পেয়েছেন। তিনি এটাও স্বীকার করেছেন যে, যারা যুক্তরাষ্ট্রে আমাকে অপহরণ এবং খুনের পরিকল্পনার দায়ে ইতোমধ্যে অভিযুক্ত সেই রিজভি আহমেদ সিজার এবং জোহানস থালেরের সাথেও তার কয়েকটি মিটিং হয়েছে।”

এর পরেই একটি নিউজ সাইট থেকে খবরটির লিঙ্ক জুড়ে দিয়ে জয় প্রশ্নটি করেন জয়।

Reneta

সাংবাদিক শফিক রেহমান রিমান্ডে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যার ষড়যন্ত্রে জড়িতদের সঙ্গে গোপন বৈঠক করার কথা স্বীকার করেছেন বলে জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এর অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।

এছাড়াও তার বাসায় তল্লাশি চালিয়ে এক মার্কিন নাগরিকের তথ্য এবং জয়ের গাড়ির মডেল ও তার যুক্তরাষ্ট্রের বাসার ঠিকানা লেখা ফাইল জব্দ করার কথাও জানান তিনি।

তবে রিমান্ডকে ‘টর্চার’ সেল হিসেবে দাবি করে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া চ্যানেল আই অনলাইনকে বলেন, রিমান্ডে নির্যাতনের কারণে তিনি এরকম কিছু বলে থাকলেও এটা কোনো স্বীকারোক্তি না। রিমান্ড শেষে তিনি ম্যাজিস্ট্রেটের সামনে কী জবানবন্দি দেন আইনের চোখে সেটাই গুরুত্বপূর্ণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শফিক রেহমান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অপরিচিত

পরবর্তী

‘দেশের উন্নয়ন বিস্ময় নয়, দেশপ্রেম ও পরিকল্পনার ফসল’

পরবর্তী

‘দেশের উন্নয়ন বিস্ময় নয়, দেশপ্রেম ও পরিকল্পনার ফসল’

টস জিতে ফিল্ডিংয়ে কেকেআর

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT