চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনা-ব্রাজিল যুগলবন্দীতে জয়রথে বার্সা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৬ পূর্বাহ্ণ ২৯, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
বার্সেলোনা খেলোয়াড় লিওনেল মেসি গোলের উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লিওনেল মেসি এবং পাউলিনহোর গোলে লা লিগায় জয়রথ ছুটছে বার্সেলোনার। শনিবার রাতে অ্যাথলেটিক বিলবাওকে ২-০ গোলে হারিয়েছে কাতালানরা।

সান মামেসে শুরু থেকেই লড়াই জমে ওঠে। ১৪ মিনিটে রাউল গার্সিয়ার শট বার্সার স্যামুয়েল উমতিতির হাতে লাগলেও রেফারির সাড়া মেলেনি। পরের পাঁচ মিনিটে দুটি সুযোগ হাতছাড়া করে স্বাগতিকরা।

সুযোগ এসেছিল মেসির সামনেও। ২৫ মিনিটে সুয়ারেজের সঙ্গে ওয়ান টু ওয়ান খেলে প্রতিপক্ষ বক্সে ঢুকে পড়ে তার নেয়া শট পোস্ট দুর্ভাগ্যে কাটা পড়ে। তবে ৩৬ মিনিটে আর হাতছাড়া হয়নি। জর্ডি আলবাকে বল ঠেলে দিয়ে বিদ্যুতবেগে বিলবাও বক্সে ঢুকে পড়া মেসি সেটি ফেরত পেলে প্রতিপক্ষের জাল খুঁজে নেন।

Banglabid

বিরতির আগে আর্জেন্টাইন অধিনায়কের তিনজনকে ফাঁকি দিয়ে বাড়ানো দুর্দান্ত পাসে ব্রাজিলিয়ান পাউলিনহোর প্রচেষ্টা আবারও ক্রসবার দুর্ভাগ্যে কাটা পড়ে।

মধ্যবিরতির পরপরই গোলবঞ্চিত হয় বিলবাও। গার্সিয়ার মাথা ছুঁয়ে আসা বলে সেই ক্রসবার দুর্ভাগ্যে। পরে ৭৭ মিনিটে তার একক প্রচেষ্টায় দেয়াল হয়ে দাঁড়ান বার্সা গোলরক্ষক আন্দ্রে টের-স্টেগেন।

Reneta

বার্সা যখন শেষ বাঁশির ক্ষণ গুনছে তখনই পায় দ্বিতীয় গোলের দেখা। যোগ করা সময়ে মেসির ক্রসে বল পেয়ে শট নিয়েছিলেন সুয়ারেজ। স্বাগতিক গোলরক্ষক সেটি ঠেকিয়ে দিলেও গ্লাভসে রাখতে পারেননি। ওঁত পেতে থাকা মিডফিল্ডার পাউলিনহো জাল খুঁজে নেন পরের প্রচেষ্টায়।

এই জয়ে ১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের শীর্ষেই থাকল বার্সেলোনা। ভ্যালেন্সিয়া ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে। অ্যাটলেটিকো মাদ্রিদ ২০ পয়েন্ট নিয়ে চারে। একই পয়েন্টে তিনে থাকা রিয়াল মাদ্রিদ অবশ্য এক ম্যাচ কম খেলেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাপাউলিনহোবার্সেলোনাব্রাজিলমেসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা

পরবর্তী

চীনের রাস্তায় হাইড্রোজেন চালিত অভিনব ট্রাম

পরবর্তী
চীনের রাস্তায় হাইড্রোজেন চালিত অভিনব ট্রাম. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের রাস্তায় হাইড্রোজেন চালিত অভিনব ট্রাম

বাংলাদেশের ট্রেনের ছবি, অনলাইনে টিকেট কেনার নির্দেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সিট প্ল্যান দেখে অনলাইনে ট্রেনের টিকেট কেনার নতুন নিয়ম

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ব্রাহ্মণবাড়িয়ায় উচ্চস্বরে গান বাজানো নিয়ে পুলিশ-মাদ্রাসা ছাত্রদের সংঘর্ষ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হঠাৎ ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করল সংযুক্ত আরব আমিরাত

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০% শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬

নামাজে মনোযোগ হারাচ্ছেন? জেনে নিন ইসলামের পরামর্শ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের মার্কিন ভিসা নীতির বিরুদ্ধে অধিকার সংগঠনগুলোর মামলা

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT