চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরো তিন দেশে ‘ইতি, তোমারই ঢাকা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ণ ২০, আগস্ট ২০১৯
বিনোদন
A A

একের পর এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে বাংলাদেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’। সর্বশেষ গেল জুলাইয়ে সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত ডারবান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয় চলচ্চিত্রটি। এবার ‘ইতি, তোমারই ঢাকা’ যাচ্ছে আরো তিন দেশের তিনটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘ইতি, তোমারই ঢাকা’ চলতি মাসেই সিঙ্গাপুর, ভারত ও রাশিয়ায় অনুষ্ঠিতব্য তিনটি উৎসবে নির্বাচিত হয়েছে। বিষয়টি জানিয়েছেন ইমপ্রেস টেলিফিল্ম-এর কনসালটেন্ট (ফিল্ম) ও এই ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর আবু শাহেদ ইমন।

তিনি জানান, ‘ইতি, তোমারই ঢাকা’ বাংলাদেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র। দেশে মুক্তির আগে আমরা চেয়েছিলাম সমসাময়িক বিশ্বের ছবিগুলোর সাথে এটি বাংলাদেশের প্রতিনিধিত্ব করুক। এখন পর্যন্ত এটি বিশ্বের অন্তত ১৫টি চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে। চলতি মাসে বিশ্বের তিনটি দেশের চলচ্চিত্র উৎসবেও মনোনীত হয়েছে চলচ্চিত্রটি।

ইমন জানান, ২১ আগস্ট থেকে ভারতের শিলিগুড়িতে শুরু হচ্ছে ‘গ্লোবাল সিনেমা ফেস্টিভাল’, আর সেখানে দেখানো হবে ‘ইতি, তোমারই ঢাকা’। ২৩ আগস্ট থেকে রাশিয়ায় অবস্থিত পৃথিবীর শেষ সীমান্ত হিসেবে পরিচিত সাখালিন শহরে বসছে ১০ম সাখালিন ফিল্ম ফেস্টিভাল। এখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের ছবির সাথে দেখানো হবে ‘ইতি, তোমারই ঢাকা’, এবং ৩০ আগস্ট থেকে সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য সিঙ্গাপুর সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভালেও দেখানো হবো ছবিটি।

বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ‘ইতি, তোমারই ঢাকা’ দেখানোর পাশাপাশি বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তির পরিকল্পনা করছেন জানিয়ে ‘ইতি, তোমারই ঢাকা’র এই ক্রিয়েটিভ ডিরেক্টর জানান, শিগগির আমরা ছবিটি সেন্সরে জমা দিবো। এরপর দেশের প্রেক্ষাগৃহে মুক্তির বিষয়টি চূড়ান্ত করবো। আশা করছি আগামী অক্টোবরের দিকে বড়পর্দায় ছবিটি মুক্তি পেতে পারে।

গেল বছরের অক্টোবরে এশিয়ার সবচেয়ে বড় ও সম্মানজনক চলচ্চিত্র উৎসব ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ২৩ তম আসরে ওয়ার্ল্ড প্রিমিয়ারের মধ্য দিয়ে শুরু হয়েছিলো ‘ইতি, তোমারই ঢাকা’র যাত্রা।

এরপর ইন্দোনিশিয়া, রাশিয়া, কম্বোডিয়া, কানাডা, ইংল্যান্ড, সাউথ আফ্রিকাসহ ভারতের মুম্বাই, পুনে, জয়পুর, চেন্নাইয়ে বেশকিছু চলচ্চিত্র উৎসবে দেখানো হয় ‘ইতি, তোমারই ঢাকা’।

সাম্প্রতিক ঢাকার চিত্র নিয়ে ১১ তরুণ নির্মাতা তৈরি করেছেন ‘ইতি, তোমারই ঢাকা’। তারা হলেন গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম রবি, সৈয়দ সালেহ আহমেদ সোবহান, সৈয়দ আহমেদ শাওকী, তানিম নূর, তানভীর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও নুহাশ হুমায়ূন।

ট্যাগ: কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়গোলাম কিবরিয়া ফারুকীতানভীরতানিম নূরনুহাশ হুমায়ূনমাহমুদুল ইসলামমীর মোকাররম হোসেনরবিউল আলম রবিরাহাত রহমানলিড বিনোদনসৈয়দ আহমেদ শাওকীসৈয়দ সালেহ আহমেদ সোবহান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাঁচ দিনে একশো কোটি ছাড়ালো ‘মিশন মঙ্গল’

পরবর্তী

ভারত চায় রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যাক: জয়শঙ্কর

পরবর্তী
ভারত-পররাষ্ট্রমন্ত্রী

ভারত চায় রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যাক: জয়শঙ্কর

চলন্তিকা বস্তিতে আগুন-জিএম কাদের

পোড়া বস্তিতে পুনর্বাসন সরকারকেই করতে হবে: জিএম কাদের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, যা জানা গেল

আগস্ট ৩০, ২০২৬

১০ মিলিয়নে গ্যাব্রিয়েল জেসাসকে আনছে বার্সেলোনা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩

আগস্ট ৩০, ২০২৬

ইন্ডাকশন নাকি ইনফ্রারেড, কোন চুলা বেশি সাশ্রয়ী?

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT