চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরিফুলের অবিশ্বাস্য ক্যাচ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৬ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

শফিউল ইসলামের বলে গালিতে ধরা পড়লেন মুমিনুল হক। ওরকম ক্যাচ ওভাবে ঝাঁপিয়ে মুঠোয় জমিয়ে ফেলবেন, ভাবতে পারেননি আরিফুল হকও। বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুলের সাজঘরে ফেরার সময় তাই চোখে-মুখে বিস্ময়! বোলার শফিউল ভাসছিলেন আনন্দে।

বৃহস্পতিবার বিসিএলের পঞ্চম রাউন্ডের ম্যাচে শের-ই-বাংলা স্টেডিয়ামে গালিতে ফিল্ডিং করছিলেন আরিফুল। তখনই এলো সুযোগটা। হাতছাড়াও করেননি। বাঁদিকে অনেকটা ঝাঁপিয়ে বল তালুবন্দী করেই আরিফুল দেন ভোঁ-দৌড়। তার দিকে ছুঁটে আসেন সতীর্থরা। মিনিট দুয়েক ধরে চলে তাদের উদযাপন।

মুমিনুলের স্কয়ার কাটটি বুলেট গতিতেই পেরিয়ে যাচ্ছিল আরিফুলকে। প্রতিক্রিয়া দেখাতে মোটেও দেরি করেননি তৎপর থাকা এ ফিল্ডার। সঙ্গে সঙ্গে বাঁদিকে ঝাঁপ দেন। বল তালুবন্দীর সময় তার শরীর ছিল ভূমি সমান্তরালে। লম্বা করে প্রসারিত করা বাঁহাতে জমা পড়ে বল।

Banglabid

বড় দৈর্ঘ্যের ক্রিকেটে বাংলাদেশের বরাবরের সমস্যা ক্যাচিং। বিশেষ করে ক্লোজ পজিশনে। মিরপুরে সেখান থেকে উত্তরণের প্রচেষ্টাই যেন দেখা গেল আরিফুলদের মাঝে!

স্লিপ এবং গালি অঞ্চলে ক্যাচ নেয়া বাংলাদেশের ফিল্ডারদের জন্য কঠিনতম কাজের একটি। সেই কাজটি আরও কঠিন হয়ে যায় যখন পেস বোলাররা ধারাবাহিকভাবে সুযোগ তৈরি করতে ব্যর্থ হন। বোলাররা নিয়মিত সুযোগ তৈরি করতে পারলে ফিল্ডারদের মাঝেও থাকে পূর্ণ মনোযোগ।  আরিফুলের ওই ক্যাচ যেন সেটিরই বার্তা। এদিন পেস বোলাররা দুর্দান্ত বোলিং করেছেন, পেছনের ফিল্ডাররাও ছিলেন বাড়তি সতর্ক। অবিশ্বাস্য ক্যাচটি নিয়ে আরিফুল যেন বুঝিয়ে দিলেন ফিল্ডিংয়ের পেছনে থাকে বোলিংয়ের প্রভাবও!

আরিফুল হক

ক্যাচিং নিয়ে বাংলাদেশের আক্ষেপ বহুদিনের। সম্ভাবনা জাগিয়েও টেস্ট হারতে হয় ক্যাচ হাতছাড়ার কারণে। দিন শেষে আক্ষেপ রয়ে যায় দুই-একটি সুযোগ হাতছাড়া করার। আরিফুলের প্রচেষ্টার মত এরকম দারুণ কিছু ক্যাচ হয়ত সামনের দিনগুলোতে পাল্টে দেবে বাংলাদেশের কোন ম্যাচের চেহারাও।

Reneta

বৃহস্পতিবার ম্যাচের তৃতীয় দিনে দুবার ব্যাটিংয়ে নামতে হয় মুমিনুলদের। তৃতীয় দিনে দুবার অলআউট হয় ইস্ট জোন। প্রথম ইনিংস ২১৭ রানে থামলে ১৯৮ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামা ইস্টের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৭০ রানে। আরিফুলকে ক্যাচ দিয়ে মুমিনুল ফেরার পর আর হাল ধরতে পারেনি কেউ।

প্রথম ইনিংসে নর্থ জোন করে ৪১৫ রান। মুমিনুলের দল ম্যাচ হারে ইনিংস ও ২৮ রানের ব্যবধানে।

দুই ইনিংসে সাতটি করে উইকেট নিয়েছেন তরুণ পেসার ইয়াসিন ও শরিফুল। দারুণ বোলিংয়ের সঙ্গে ফিল্ডিংও দারুণ হয়েছে নর্থ জোনের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফুল হকবিসিএললিড স্পোর্টস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

প্রিন্স চার্লসের কাছে কমনওয়েলথের দায়িত্ব দিতে চান ব্রিটেনের রাণী

পরবর্তী

ডিজিটাল আইনের ৬টি ধারা বাকস্বাধীনতার পরিপন্থী: এডিটর্স কাউন্সিল

পরবর্তী

ডিজিটাল আইনের ৬টি ধারা বাকস্বাধীনতার পরিপন্থী: এডিটর্স কাউন্সিল

ক্রিকেটের এই রূপ পরে পাল্টেছে অনেক

আসছে ১০০ বলের ক্রিকেট!

সর্বশেষ

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হচ্ছেন নন-এমপিও শিক্ষকরা

আগস্ট ২৪, ২০২৬

নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬

আগস্টের প্রথম ২২ দিনে প্রবাসী আয় প্রায় ২১৫ কোটি ডলার

আগস্ট ২৪, ২০২৬

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT