চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসছে ১০০ বলের ক্রিকেট!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৫ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটের এই রূপ পরে পাল্টেছে অনেক

ক্রিকেটের এই রূপ পরে পাল্টেছে অনেক

ক্রিকেট ম্যাচ এক সময় ছিল অনির্দিষ্ট সময়ের। সেটার যুগ এখন দূর অতীত। পরে পাঁচ দিনের টেস্ট, ৫০ ওভারের ওয়ানডে, আর ছোট ফরম্যাটের টি-টুয়েন্টি জনপ্রিয় ধারা। আছে সিক্স-এ-সাইডের মত পিকনিক ধারার ক্রিকেটও। এরমাঝেই নতুন আরেক ফরম্যাটের ক্রিকেট আনতে চাচ্ছে ইংল্যান্ড। যাতে দুদল খেলবে ১০০ বলের করে ইনিংস।

আট দল নিয়ে হতে পারে প্রস্তাবিত ১০০ বলের ক্রিকেট। প্রতি দলকে ১৫টি ছয় বলের ওভার শেষে খেলতে হবে বাড়তি ১০ বল করে। মোট ১০০ বল। তবে এই ১০ বল ইনিংসের কোন সময়ে করা হবে সে বিষয়টি এখনো ঠিক করা হয়নি। একজন নাকি একাধিক বোলার সেই দশ বল করবেন, পরিষ্কার করা হয়নি।

নতুন প্রজন্মের কাছে ক্রিকেটকে আরও জনপ্রিয় করার উদ্দেশ্যেই এ ফরম্যাটের বাস্তবায়নের কথা জানাচ্ছেন ইংলিশ ক্রিকেট বোর্ডের প্রধান টম হ্যারিসন। সময় সময়ে পরিবর্তন ঘটিয়ে আন্তর্জাতিক অঙ্গনে একদিন এই ধরনের ক্রিকেট জায়গা করে নেবে বলেও আশা তার।

‘এটা একদমই নতুন এবং দারুণ এক পরিকল্পনা। এই ক্রিকেটের আবেদন কাজে লাগিয়ে তরুণ দর্শক ও নতুন ভক্তদের খেলাটির প্রতি উৎসাহী করাই হবে উদ্দেশ্য।’

বর্তমানে টি-টুয়েন্টি ফরম্যাটের ক্রিকেটের ভীষণ জনপ্রিয়তা। ইংলিশদের হাত ধরেই ২০০৩ সালে জন্ম টি-টুয়েন্টির। গত বছর আরব আমিরাতে হয়েছে ১০ ওভারের ক্রিকেট। প্রতি বছরই হংকংয়ে অনুষ্ঠিত হয় সিক্স-এ-সাইড ক্রিকেট। এতসব ক্ষুদে ফরম্যাটের ক্রিকেট থাকা সত্ত্বেও ১০০ বলের ক্রিকেট ভীষণ জনপ্রিয়তা পাবে বলেই বিশ্বাস ইংলিশ ক্রিকেট বোর্ডের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin2

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT