চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরও কমতে পারে তাপমাত্রা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৩ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, পরিবেশ
A A

সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার রাত পর্যন্ত এই অবস্থা বিরাজ করতে পারে। তবে বুধবার থেকে দিনের তাপমাত্রা ফের কিছুটা বাড়তে পারে।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বাসসকে জানান, দেশে তাপমাত্রা ক্রমান্বয়ে কমছে। আজ রাতে এক থেকে দু’ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। পরবর্তী দু’দিনে রাতের তাপমাত্রা আরও কমতে পারে।

তিনি জানান, রোববার রাতে রংপুর ও রাজশাহী অঞ্চলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। উত্তর অথবা উত্তর পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী এলাকাগুলোতে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

Banglabid

একেএম নাজমুল হক আরও জানান, মঙ্গলবার রাত পর্যন্ত এই অবস্থা বিরাজ করতে পারে। বুধবার থেকে দিনের তাপমাত্রা ফের কিছুটা বাড়তে পারে।

রোববার পঞ্চগড়ের তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ও সিলেটের শ্রীমঙ্গলে ১০ দশমিক ৬ ডিগ্রি সেরসিয়াস রেকর্ড করা হয়েছে।

এ ছাড়া ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক শূন্য, ময়মনসিংহে ১৫ দশমিক শূন্য, চট্টগ্রামে ১৫ দশমিক ৭, সিলেটে ১৪ দশমিক ৪, রাজশাহীতে ১২ দশমিক ৮, রংপুরে ১৩ দশমিক ৫, খুলনায় ১৫ দশমিক ৩ এবং বরিশালে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

Reneta

রোববার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

পূর্বাভাসে আরও বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং এর আশেপাশের নিরক্ষীয় ভারত মহাসাগর এলাকায় লঘুচাপটি বিরাজমান রয়েছে।

সকাল থেকে ঢাকায় উত্তর অথবা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩৬ মিনিটে ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাপমাত্রা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা টেস্ট শেষ, নেগেটিভ ফলের আশায় টাইগাররা

পরবর্তী

‘বিএনপির মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ’

পরবর্তী
ফাইল ছবি

‘বিএনপির মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ’

পূজার গানে-নাচে মুগ্ধ হাজারও শ্রোতা

সর্বশেষ

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT