চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি হুমায়ূন আহমেদের বিশাল বিশাল বিশাল ফ্যান’

মেহেদী মাসুদ মেহেদী মাসুদ
১:৪০ অপরাহ্ণ ১৬, মার্চ ২০১৭
বিনোদন, সাক্ষাতকার
A A
শবনম ফারিয়া

শবনম ফারিয়া

শবনম ফারিয়া। ছোট পর্দার তারকা। এবার চলচ্চিত্রে অভিনয় করবেন। হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাস নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র। এরই মধ্যে এই ছবির জন্য সরকারের অনুদান পেয়েছেন চিত্রনায়িকা জয়া আহসান, তিনি এই ছবির প্রযোজক। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘সি-তে সিনেমা’। উপন্যাসের নামেই ছবির নাম ‘দেবী’। পরিচালক অনম বিশ্বাস। ছবিতে ‘রানু’ চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান, ‘মিসির আলী’ চরিত্রে চঞ্চল চৌধুরী আর রানুর স্বামী আনিসের চরিত্রে অনিমেষ আইচ। আরও অভিনয় করবেন শবনম ফারিয়া। কথা হলো তার সঙ্গে।

কেমন আছেন?

ভালো।

চলচ্চিত্রে অভিনয় করছেন?

হ্যাঁ। ছবির নাম ‘দেবী’। হুমায়ূন আহমেদ স্যারের উপন্যাস থেকে তৈরি হচ্ছে।

উপন্যাসটি পড়েছেন?

যখন প্রথম পড়েছি, তখন আমি ক্লাস নাইনে। ছবিতে অভিনয়ের ব্যাপারে যখন আলোচনা হলো, তখন আবার পড়েছি। তবে এবারের পড়া অন্যরকম মনে হয়েছে।

কেন বলুন তো?

এখানে এখন আমি আছি। সবকিছু মনে হচ্ছে চোখের সামনে ভাসছে।

আপনি কোন চরিত্রটি করছেন?

‘নীলু’। আমার খুব পছন্দ হয়েছে। এবার উপন্যাসটি পড়ার সময় বারবার নীলুকে দেখেছি। চরিত্রটিকে নিজের মাঝে ধারন করতে চেয়েছি।

উপন্যাসে তো আপনার সঙ্গে আরেকটি চরিত্রের যোগাযোগ রয়েছে।

হ্যাঁ, আহমেদ সাবের। ছবিতে এই চরিত্রটি করছেন ইরেশ যাকের।

হুমায়ূন আহমেদের লেখা পড়া হয়?

আমি কিন্তু হুমায়ূন আহমেদের বিশাল বিশাল বিশাল ফ্যান। তার প্রায় সব উপন্যাসই আমার পড়া হয়েছে। তার কোনো লেখা হাতের কাছে পেলেই সব কাজ ফেলে পড়তে শুরু করি।

‘দেবী’ ছবিতে অভিনয়ের ব্যাপারে আপনার সঙ্গে কবে কথা হলো?

গত বছর নভেম্বর মাসে।

শুটিং করবেন কবে থেকে?

২৪ মার্চ থেকে শুটিং করব। ১৪/১৫ দিন তো লাগবেই। আমিও পুরোপুরি তৈরি। এ সময় আর কোনো কাজ করব না।

এরপর চলচ্চিত্রে নিয়মিত কাজ করবেন?

দেখুন, না​টকে নিজের কাজটুকু ভালো করলেই চলে। কিন্তু সিনেমাতে সবকিছু একসঙ্গে ভালো হতে হবে। সেই স্ক্রিপ্ট থেকে শুরু করে পরিচালক, সহশিল্পী, প্রযোজক, লাইট, ক্যামেরা আরও অনেক কিছু। আমি তো চলচ্চিত্রে কাজ করতেই পারতাম। কারণ এ পর্যন্ত অনেকগুলো অফার পেয়েছি। ওই যে বললাম, সবকিছু মেলে না, তাই কাজও করা হয়নি।

আর ​‘দেবী’ ছবিতে?

যখন আমাকে মিটিংয়ের জন্য ডাকা হলো। আমি এক মুহূর্তও দেরি করিনি। ​আমার কোনো দ্বিতীয় ভাবনা ছিল না। সোজা রাজি হয়ে যাই। শুরুতেই ভালো কিছুর জন্য অপেক্ষা করেছিলাম। পেয়ে গেছি।

ছবি : সংগৃহীত

ট্যাগ: শবনম ফারিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধানমন্ত্রীর ভারত সফরে কূটনৈতিক সাফল্য নির্ভর করছে কোথায়?

পরবর্তী

এক-এগারো: কোন প্রতিষ্ঠান কতো টাকা ফেরত পাবে

পরবর্তী
জাপা

এক-এগারো: কোন প্রতিষ্ঠান কতো টাকা ফেরত পাবে

শেষ আটেই দেখা হতে পারে রিয়াল-বার্সার

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT