চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি যেখানেই যাই, আগুন ধরে যায়’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫২ অপরাহ্ণ ১৮, মে ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রজ্বলন্ত আগুনের পাশে দাঁড়িয়ে নারী, ভয়ঙ্কর পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বনে আগুন, মনে ফাগুন’ বোধহয় একেই বলে। পিছনে দাবানলে পুড়ছে বন, সামনে রুপোলি রঙের গাউন পরে ক্যামেরার সামনে ‘পোজ’ দিয়ে চলেছেন তিনি।

পাকিস্তানের এক টিকটক তারকা হুমাইরা আসগরের এমন কাণ্ডে কার্যত হইচই পড়ে গিয়েছে নেটমাধ্যমে। শুধু নিন্দা নয়, বন্যপ্রাণ ধ্বংস করার অপরাধে হুমাইরাকে গ্রেপ্তারের কথা বলেছেন নেটিজেনদের কেউ কেউ।

নেটমাধ্যমে ‘ফলোয়ার’ বৃদ্ধির নেশায় মাঝেমধ্যেই বিচিত্র সব কাণ্ডকারখানা করতে দেখা যায় এই ধরনের তারকাদের। সপ্তাহ খানেক আগেই বনে আগুন লাগিয়ে ভিডিও তৈরির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন আরেক পাকিস্তানি ‘টিকটকার’।

Banglabid

ওই নেটমাধ্যমে হুমাইরার অনুরাগীর সংখ্যা এক কোটিরও বেশি। ‘আমি যেখানেই যাই আগুন ধরে যায়’ লিখে নেটমাধ্যমে ভিডিওটি প্রকাশ করেন হুমাইরা। প্রকাশের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। শুরু হয় তীব্র সমালোচনা। নিন্দা শুরু হতেই তড়িঘড়ি মুছে ফেলা হয়েছে ভিডিওটি।

হুমাইরার অবশ্য দাবি, তিনি নিজে থেকে আগুন লাগাননি, পরিবেশের ক্ষতি করার কোনও ইচ্ছাও ছিল না তার। টিকটক কর্তৃপক্ষের তরফ থেকেও বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এই ধরনের ভিডিয়ো প্রকাশ করা একেবারেই নিষিদ্ধ।

এমনিতেই গ্রীষ্মের প্রখর তাপে পুড়ছে পাকিস্তান। কোনও কোনও অংশে পারদ ছুঁয়েছে ৫০ ডিগ্রি সেলসিয়াস। বিশেষজ্ঞদের একটি বড় অংশ প্রকৃতির এই রুদ্ররূপের জন্য দায়ী করছেন অনিয়ন্ত্রিত গাছকাটাকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিকটক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শ্রীলঙ্কার কৃষকেরা বলছেন, আমাদের আর কোনো আশা নেই

পরবর্তী

কানের উদ্বোধনীতে নজর কাড়লেন দীপিকা

পরবর্তী
দীপিকা কানে উপস্থিত, সুন্দর পোশাক ও হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কানের উদ্বোধনীতে নজর কাড়লেন দীপিকা

মুশফিকুর রহিম ব্যাটিং করছেন, বাংলাদেশের লিডের জন্য প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মুশফিকের সেঞ্চুরি, বাংলাদেশের লিড

সর্বশেষ

মায়ের মরদেহ নিয়ে সীমান্ত পেরোল ১৫ বছরের ভাষা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

মন অস্থির হলে পড়তে পারেন সূরা আদ-দুহা

আগস্ট ২৩, ২০২৬

অজিদের বিপক্ষে সিরিজ ড্রয়ে আইসিসি থেকে যে সুখবর পেল বাংলাদেশ

আগস্ট ২৩, ২০২৬
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়েছে , ছবি: সংগৃহীত

বঙ্গভবনে প্রথম কর্মদিবস শুরু রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ লিমিটেড

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT