চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি বর্ণবাদী নই: ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪২ পূর্বাহ্ণ ১৫, জানুয়ারি ২০১৮
আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প-অভিশংসিত

হাইতি, এল সালভাদর এবং আফ্রিকার কয়েকটি দেশ নিয়ে খুবই ‘নোংরা ও বর্ণবাদী’মন্তব্য করার পর বিশ্বজুড়ে প্রতিবাদ ও নিন্দার ঝড় ওঠায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি ‘বর্ণবাদী’ নন। প্রেসিডেন্ট হওয়ার পর বর্ণবাদের অভিযোগ সম্পর্কিত ইস্যুতে এটিই তার প্রথম জবাব।

রোববার রাতে নিজের ওয়েস্ট পাম বীচে ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবে হোয়াইট হাউজের দায়িত্বে থাকা সাংবাদিকদের সাথে কথা বলছিলেন তিনি। এসময় ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি বর্ণবাদী নই। আপনারা এ পর্যন্ত যাদের সাক্ষাৎকার নিয়েছেন, তাদের মধ্যে আমিই সবচেয়ে কম বর্ণবাদী’।

গত ১২ জানুয়ারি হোয়াইট হাউজে অভিবাসন নীতি নিয়ে এক বৈঠকের সময় মার্কিন প্রেসিডেন্ট এসব দেশকে ‘শিটহোল বা ‘পায়খানার গর্তে’র সঙ্গে তুলনা করেন বলে মার্কিন কয়েকটি গণমাধ্যমে উল্লেখ করা হয়। ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘‘এই সব ‘শিটহোল’ দেশ থেকে কেন লোকজনকে আমাদের দেশে আনতে হবে।’’

Banglabid

এ নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। আফ্রিকান ইউনিয়নের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। গণমাধ্যমে এই বক্তব্য প্রচারের পরপরই যদিও ট্রাম্প একের পর এক টুইটে দাবি করতে থাকেন, তিনি আসলে এ ধরনের কোন মন্তব্য করেননি।

বৈঠকে থাকা ডেমোক্রেট দলীয় একজন সিনেটর ডিক ডারবিন দাবি করছেন, প্রেসিডেন্ট বর্ণবাদী শব্দ একবার নয়, কয়েকবার ব্যবহার করেছেন। তিনি কিছু আফ্রিকান দেশকে ‘শিটহোল’ বলে বর্ণনা করেছেন।

‘আমি বিশ্বাস করতে পারছি না, প্রেসিডেন্ট যে শব্দগুলো ব্যবহার করেছেন, হোয়াইট হাউসের ইতিহাসে, ওভাল অফিসে বসে এর আগে কখনো আর কোনো প্রেসিডেন্ট তা বলেছেন কি না’, বলেন সিনেটর ডিক ডারবিন।

Reneta

এরপরই এ নিয়ে তুমুল সমালোচনা শুরু হয় বিশ্বজুড়ে। রিপাবলিকানদের তরফ থেকে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রাম্পবর্ণবাদবর্ণবাদীহোয়াইট হাউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোন আলোচনায় মুহম্মদ জাফর ইকবাল ও মোস্তাফা জব্বার?

পরবর্তী

শেষ হল ‘শনিবার বিকেল’-এর শুটিং

পরবর্তী
চ্যানেল আই অনলাইন- শনিবার বিকেল

শেষ হল 'শনিবার বিকেল'-এর শুটিং

ম্যাচ সেরা আফিফ (ছবি: আইসিসি)

হৃদয়ের সেঞ্চুরি, আফিফের অলরাউন্ড ম্যাজিকে জয়

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT