চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি পুলিশ কিংবা র‌্যাব নই’ -সাকিবের নিরাপত্তা প্রসঙ্গে বিসিবি সভাপতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৪ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বিসিবি পরিচালকদের সভায় বক্তা গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অক্টোবরে দেশের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলে টেস্টকে বিদায় জানাতে চান সাকিব আল হাসান। আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য প্রত্যাশা করছেন প্রয়োজনীয় নিরাপত্তারও। কিন্তু সেটির এখতিয়ার বা ক্ষমতা যে বিসিবির নেই সেটি সাফ দিয়েছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ।

বৃহস্পতিবার রাতে পরিচালকদের সভা শেষে বিষয়টি নিয়ে কথা বলেন বিসিবির নতুন সভাপতি, ‘গতকাল দুই দফায় কথা হয়েছে সাকিবের সঙ্গে। আমি তো আসলে আইন শৃঙ্খলা বাহিনীর কেউ না। সেটার পার্ট হতে পারবো না। একজনকে ব্যক্তিগতভাবে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য নাই। সেটা আসলে আইন শৃঙ্খলা বাহিনীর দিক থেকে এবং তার দিক থেকে আসতে হবে। বোর্ড থেকে ক্লিয়ারেন্স দেওয়ার সামর্থ্য বিসিবির নাই।’

আরেক প্রশ্নে সাকিবের নিরাপত্তা নিয়ে ফারুক বলেছেন, ‘আমি কোনও এজেন্সি না, পুলিশ বা র‌্যাব না। কিংবা বিসিবিও এখানে কেউ না। এটা সরকারের তরফ থেকে নিরাপত্তার বিষয়টা আসতে হবে। নিরাপত্তাটা দুই রকম। একটা হচ্ছে, ‘‘ক্লিয়ারিং ফ্রম’’ (দেশ ছাড়ার)। এটা হয়তো আপনাদের বলেছে। আরেকটা হলো, দর্শকদের থেকে নিরাপত্তা। এটা আসলে তার সিদ্ধান্ত নিতে হবে। আমরা এখানে পার্ট হতে পারবো না আসলে। এই মুহূর্তে বোর্ড থেকে এ সম্পর্কে কিছু বলা সম্ভব না। বোর্ড ব্যক্তিগতভাবে কাউকে নিরাপত্তা দিতে পারবে না আসলে। সেই অ্যাবিলিটিও নেই।’

Banglabid

রাজনৈতিক কারণে সাকিবের দেশে ফেরা এখন অনেক কিছুর ওপর নির্ভর করছে। তাছাড়া তার বিরুদ্ধে হত্যা মামলাও আছে।  তাই সাকিব দেশে এসে  সিরিজ খেলতে পারলেও প্রয়োজনে দেশ ত্যাগ করতে পারবেন- তার কোনও নিশ্চয়তা নেই।

কানপুরে সংবাদ সম্মেলনে সাকিব বলেছেন, ‘আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি। যখন দেশের বাইরে আসার দরকার হবে, দেশের বাইরে আসতেও যেন আমার কোনও সমস্যা না হয়। বোর্ড খেয়াল করছে। বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত তারা দেখছেন। তারা হয়তো আমাকে একটা সিদ্ধান্ত দেবে, যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে খেলে অন্তত টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারবো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিরাপত্তাবাংলাদেশ-সাউথ আফ্রিকা সিরিজলিড স্পোর্টসসাকিব আল হাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১৯ হাজার কোটি টাকা ঋণ পাচ্ছে দুর্বল ৫ ব্যাংক

পরবর্তী

অন্তর্বর্তী সরকার সফল হলে বিপ্লব সফল হবে: জামায়াত আমীর

পরবর্তী
বাংলাদেশের প্রতিনিধি আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তী সরকার সফল হলে বিপ্লব সফল হবে: জামায়াত আমীর

সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট দলের অবসর ঘোষণা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা সাকিব আল হাসানের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঘুমিয়েও কেন ক্লান্ত লাগে, জানুন সম্ভাব্য কারণ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

আগস্ট ১৯, ২০২৬

মোবাইলে কথা বলার খরচ কমতে পারে, গণশুনানিতে বিটিআরসি

আগস্ট ১৯, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন নিয়ে ডুলি, ‘অবশ্যই আশিয়ান কাপ খেলতে চাই’

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT