চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমার মৃত্যু নিয়ে এ ধরনের স্ট্যাটাস কখনও দিতে হবে ভাবিনি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৯ অপরাহ্ণ ২৫, মে ২০২২
বিনোদন
A A
একজন পুরুষ ব্যক্তির হাসিমুখে ছবি, বাংলাদেশি টেলিভিশন ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমার ভাবতে কষ্ট হচ্ছে আমাকে স্ট্যাটাস দিয়ে প্রমাণ দিতে হলো, আমি বেঁচে আছি। আমার মৃত্যু নিয়ে এ ধরনের স্ট্যাটাস কখনও দিতে হবে ভাবিনি।’

মঙ্গলবার রাত থেকে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র উপস্থাপক, পরিচালক, অভিনেতা, প্রযোজক, লেখক হানিফ সংকেত এর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। টিকটক, ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ার নানা পেজ ও ব্যক্তিগত আইডি থেকে এ ভুয়া তথ্যের খবরটি ছড়ানো হয়। তারই প্রেক্ষিতে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিলেন হানিফ সংকেত।

বিষয়টি নিয়ে বিব্রত এই মিডিয়া ব্যক্তিত্ব। গুজবে খবর নিয়ে ফেসবুকে লেখার আগে চ্যানেল আই অনলাইনকে তিনি জানিয়েছিলেন, ‘যারা সামাজিক মাধ্যম ব্যবহার করে এমন ন্যাক্কারজনক একটি ঘটনার জন্ম দিলেন, তাদের এমন আচরণে আমি বিরক্ত। তারা জানে না, এমন সংবাদ ছড়ানোর কারণে একটি পরিবারকে কেমন বিব্রতকর অবস্থায় পড়তে হয়। পরিবার, পরিজন, বন্ধু বান্ধব থেকে শুরু করে ভক্ত শুভাকাঙ্ক্ষীদের মধ্যে কেমন নেতিবাচক প্রভাব পড়ে, সেটা গুজবকারীরা জানে না। এমন কাণ্ডে আমি যারপরনাই ক্ষুব্ধ।’

Banglabid

মৃত্যু গুজব নিয়ে দেয়া হানিফ সংকেতের পুরো স্ট্যাটাসটি হুবুহু চ্যানেল আই অনলাইনের পাঠকদের জন্য তুলে ধরা হলো:

আমার ভাবতে কষ্ট হচ্ছে আমাকে স্ট্যাটাস দিয়ে প্রমাণ দিতে হলো, আমি বেঁচে আছি। আমার মৃত্যু নিয়ে এ ধরনের স্ট্যাটাস কখনও দিতে হবে ভাবিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী এক শ্রেণির বিকৃত মানসিকতার মানুষ তাদের ভিউ ব্যবসা ও ফলোয়ার বাড়াবার প্রত্যাশায় মানুষের মৃত্যু নিয়ে মিথ্যে ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অসামাজিক কাজ করছে। ছড়িয়েছে আমার মৃত্যু সংবাদ। একজন সুস্থ মানুষকে মেরে ফেলার পেছনে এদের কি ধরণের মানসিকতা কাজ করে আমার বোধগম্য নয়। তারা কী একবারও চিন্তা করে না আমাদেরও পরিবার আছে, আত্মীয়-স্বজন আছে, শুভাকাঙ্ক্ষী আছে?

এ ধরণের সংবাদে তাদের মানসিক অবস্থা কি হতে পারে? আমি আপনাদের সবার দোয়া ও ভালোবাসায় সুস্থ আছি। ভালো আছি। আমার কোনরকম কোন দুর্ঘটনাও ঘটেনি। গত দু’দিন ধরে আমি ও আমার পরিবার এই মৃত্যু গুজবের কারণে নিদারুণ মানসিক কষ্টে আছি। শত শত মানুষ যোগাযোগ করেছেন, এখনও করছেন। সুস্থতা কামনা করছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে শুধুমাত্র ভিউ, লাইক, শেয়ার পাবার জন্য একজন মানুষকে এরা মেরে ফেলবে? এ কি ধরণের মানসিকতা? নাকি এদের অন্য কোন উদ্দেশ্য আছে? এর আগেও বেশ কয়েকজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের মৃত্যুর আগেই মৃত্যুর গুজব ছড়িয়েছে একটি মহল। সময় এসেছে এদের বিরুদ্ধে সোচ্চার হবার। যেসব মাধ্যম এবং পেজ থেকে এ ধরণের সংবাদ আপলোড হচ্ছে, শেয়ার হচ্ছে তাদের আপনারা বুঝিয়ে দিন, না জেনে না শুনে নিশ্চিত না হয়ে কোন কিছু শেয়ার করা শুধু অন্যায় নয়, অপরাধও। দেশ বিদেশ থেকে আমার অনেক শুভাকাঙ্ক্ষী, আত্মীয়-স্বজন ও ভালোবাসার মানুষরা আমাকে সমবেদনা জানিয়েছেন। ক্ষোভ প্রকাশ করেছেন।

আমার আকস্মিক মৃত্যু গুজবে যারা কষ্ট পেয়েছেন, সমবেদনা জানিয়েছেন সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। আর যারা এ ধরণের গুজব ছড়িয়েছে তাদের প্রতি অন্তর থেকে ঘৃণা প্রকাশ করছি। ইতোমধ্যে আমি সাইবার ক্রাইম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা শীঘ্রই ব্যবস্থা নেবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন। আর একটি অনুরোধ, ‘গুজবে কখনও কান দিবেন না’।

আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমার পাথেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইত্যাদিগুজবনাটকপরিচালকপ্রযোজকমৃত্যুমৃত্যু গুজবহানিফ সংকেত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অর্থ প্রতারণার মামলায় ফাঁসলেন নির্মাতা রাম গোপাল ভার্মা

পরবর্তী

শ্রীলঙ্কায় অর্থ মন্ত্রণালয় নিজের হাতে নিলেন নতুন প্রধানমন্ত্রী

পরবর্তী
শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী বক্তৃতা দিচ্ছেন, হাত উঁচু করে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কায় অর্থ মন্ত্রণালয় নিজের হাতে নিলেন নতুন প্রধানমন্ত্রী

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জয়োল্লাসে, লিটন, মুশফিক, তামিমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

র‌্যাঙ্কিংয়ে সুখবর পেলেন লিটন-মুশফিক-তামিম

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৩, ২০২৬

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT