চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার ভীষণ আনন্দ হচ্ছে: শাহীন সামাদ

মেহেদী মাসুদ মেহেদী মাসুদ
১১:১০ পূর্বাহ্ণ ২৫, মে ২০১৭
বিনোদন
A A
শাহীন সামাদ

শাহীন সামাদ

শাহীন সামাদ। বিশিষ্ট নজরুলসংগীতশিল্পী। মুক্তিযুদ্ধের সময় গান গেয়ে বেড়িয়েছেন শরণার্থী শিবির, মুক্তিযোদ্ধাদের ক্যাম্প আর মুক্তাঞ্চলে। দীর্ঘদিন জড়িত আছেন নজরুলসংগীতের প্রশিক্ষণের সাথে। নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছেন নজরুলের গান। ২০১৪ সালে পেয়েছেন একুশে পদক। নজরুলজয়ন্তী উপলক্ষে আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে ‘আইএফআইসি ব্যাংক-চ্যানেল আই নজরুলমেলা’। এই আয়োজন শুরু হবে বিকাল সাড়ে ৪টায়। আর এখানে আজীবন সম্মাননা পাচ্ছেন শাহীন সামাদ। গতকাল বুধবার রাতে চ্যানেল আই অনলাইনের সাথে কথা বলেন তিনি।

‘আইএফআইসি ব্যাংক-চ্যানেল আই নজরুলমেলা’য় এবার আপনি আজীবন সম্মাননা পাচ্ছেন। আপনাকে অভিনন্দন।

ধন্যবাদ। আমার ভীষণ ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে! এই আবেগের কোনো শেষ নাই। চ্যানেল আই কর্তৃপক্ষ আমাকে এই সম্মানের জন্য বিবেচনা করেছেন। আমি এই প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরসহ সংশ্লিষ্ট সবার কাছে কৃতজ্ঞ।

আপনি তো অনেক সম্মান পেয়েছেন।

২০১৪ সালে পেয়েছি একুশে পদক। এর আগে ২০০৯ সালে নজরুল ইনস্টিটিউট আমাকে আজীবন সম্মাননা দিয়েছে। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও নজরুল বিশ্ববিদ্যালয় থেকেও আজীবন সম্মাননা পেয়েছি। আরও অনেক পদক পেয়েছি।

নজরুলকে নিয়ে সামনে কী পরিকল্পনা করছেন?

আমি তো শিল্পী, কাজী নজরুল ইসলামের গানগুলো গেয়ে গেয়ে প্রচার করে যাব। আর ছায়ানটের সঙ্গে দীর্ঘদিন জড়িত আছি। এখানে নতুন নতুন ছেলেমেয়েদের নজরুলের গান শেখাচ্ছি।

তাদের আগ্রহ কেমন?

দারুণ আগ্রহ! কী কঠিন কঠিন গান কত সহজে ওরা শিখে ফেলছে! সেই রকম আগ্রহ না থাকলে এটা সম্ভব?

শাহীন সামাদ

আপনি নজরুলের গান নিয়ে অ্যালবাম করছেন?

গত বছর আমার চারটি অ্যালবাম বেরিয়েছিল। এর মধ্যে কাজী নজরুল ইসলামের ইসলামী গান নিয়ে ‘আল্লাহকে যে পাইতে চায়’ আর ‘দূর আজানের মধুর ধ্বনি’, নজরুলসংগীতের অ্যালবাম ‘অন্তরে তুমি’ আর চতুর্থটি আমার পছন্দের নানা গান নিয়ে ‘নানা বর্ণের গান’। সবকটি অ্যালবামই প্রকাশ করেছে লেজার ভিশন।

সামনে আর কোনো অ্যালবামের কথা ভাবছেন?

মুক্তিযুদ্ধের সময় গাওয়া ১৬টা গান চূড়ান্ত করেছি। কলকাতায় এখন গানগুলোর মিউজিক আর নোটেশন তৈরি হচ্ছে। এরপর গিয়ে কণ্ঠ দিব। আশা করছি আগামী বছর স্বাধীনতা দিবসে অ্যালবামটি প্রকাশ করতে পারব।

নজরুল ইনস্টিটিউট তো নজরুলের গান নিয়ে অ্যালবাম করছে।

এই প্রকল্পে আমি নিজেও অনেক গান গেয়েছি। প্রতি বছর নজরুলের ১০০টি গান নিয়ে অ্যালবাম হচ্ছে। নজরুলের আদি সুর আর আদি বাণী ঠিক রেখে নতুন সংগীতায়োজনে গানগুলো করা হচ্ছে। শুধু দেশেই না, দেশের বাইরেও এই গানগুলোর অনেক চাহিদা।

বিকালে আপনার সঙ্গে দেখা হচ্ছে।

হ্যাঁ, অবশ্যই। আমি কিন্তু এই আয়োজন দারুণ উপভোগ করি। প্রায় প্রতি বছরই যাই। গান করি। এখানে অনেকের সঙ্গে দেখা হয়। যারা একসময় খুব কাছাকাছি ছিলাম, এখন সবার বয়স হয়েছে, অনেকে আবার একা চলতে পারেন না। তাদের সবার সঙ্গে কুশল বিনিময় হয়।

ধন্যবাদ।

আপনাকেও ধন্যবাদ।

ট্যাগ: শাহীন সামাদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধান বিচারপতি বললেন, বিষয়টি আমাকে ভাবিয়ে তোলে

পরবর্তী

শ্যামল কান্তির ‘ফাঁসি চাই’

পরবর্তী

শ্যামল কান্তির ‘ফাঁসি চাই’

আরিয়ানা গ্রান্ডে

পরিবারকে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন আরিয়ানা গ্রান্ডে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আয়নাঘর থেকে গুমের বিচার, আন্তর্জাতিক দিবসে প্রধানমন্ত্রীর বার্তায় যা আছে

আগস্ট ২৯, ২০২৬

ইমরান খানের ব্যাপারে কী বলতে যেয়ে কাঁদলেন মিয়াদাদ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, স্বাধীনতা ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি, ঝুঁকিতে কোন কোন এলাকা?

আগস্ট ২৯, ২০২৬

পিঠার ঘ্রাণে কবিতা-গানের আসর, বাচসাসে গুণীজনের মিলনমেলা

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT