চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমরা দলবল দেখে আদেশ দেই না: প্রধান বিচারপতি

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
২:৩১ অপরাহ্ণ ১৬, মে ২০১৮
আদালত
A A

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন বহাল রেখে দেয়া রায়ের সংক্ষিপ্ত কপি পাওয়ার আবেদন করেছিলেন তার একজন আইনজীবী। কিন্তু আপিল বিভাগ তা নাকচ করে দেন। এসময় এজলাসে ‘দলবলের’ প্রসঙ্গ তোলেন ওই আইনজীবী। তাৎক্ষণিক তার জবাব দেন প্রধান বিচারপতি। 

বুধবার জামিন বহালের সংক্ষিপ্ত আদেশের কপি চেয়ে শুরুতে এ জে মোহাম্মদ আলী আদালতকে বলেন, আমরা খালেদা জিয়ার জামিনের সংক্ষিপ্ত আদেশ চাচ্ছি। বেল বন্ড দাখিল করার জন্য সংক্ষিপ্ত আদেশ দরকার। আর রায়ের পর এক মুহূর্ত কাউকে আটকে রাখা হলে তা হবে বেআইনি আটক।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এর বিরোধিতা করে আদালতকে বলেন, রায় ঘোষণার পর সংক্ষিপ্ত আদেশের কপি দেওয়ার নজির নেই।

জবাব দিতে গিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন খালেদার আইনজীবীকে বলেন, আপনার আবেদনটি রিফিউজ করা হলো।

এরপর আইনজীবী এ জে মোহাম্মদ আলী বলেন, আমি তো একা এসেছি। দলবল নিয়ে আসিনি।

আইনজীবীর কাছ থেকে এমন জবাব পেয়ে প্রধান বিচারপতি তার উদ্দেশ্য করে বলেন, এটা কেমন কথা?দলবল নিয়ে আসলেই কি আমরা আদেশ দিয়ে দেই? দলবল দেখে আমরা আদেশ দেই না।

বেঞ্চের আরেকজন বিচারপতি এ জে মোহাম্মদ আলীকে বলেন, আপনি আমাদের ফোর্স  করতে পারেন না। আপনি যে মন্তব্য করেছেন, সেটি আপত্তিজনক। আপনি একজন আইনজীবী। কোনো দলীয় লোক নয়।

তখন এ জে মোহাম্মদ আলী তার মন্তব্যের জন্য আদালতের কাছে দুঃখ প্রকাশ করেন।

এরপর প্রধান বিচারপতি বলেন, আপনার আবেদন আমরা বিবেচনা করতে পারলাম না।

ট্যাগ: আপিল বিভাগখালেদা জিয়াপ্রধান বিচারপতিলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রক্তাক্ত লড়াইয়ের মঞ্চ কলোসিয়াম

পরবর্তী

ইন্দরের ‘সুইসাইড ভিডিও’ ভাইরাল, সংবাদ সম্মেলন ডাকলেন স্ত্রী

পরবর্তী

ইন্দরের ‘সুইসাইড ভিডিও’ ভাইরাল, সংবাদ সম্মেলন ডাকলেন স্ত্রী

আনোয়ার ইব্রাহিম

কথা রাখলেন মাহাথির, মুক্ত আনোয়ার ইবরাহিম

সর্বশেষ

বাতিল হচ্ছে ২ লাখ বিদেশির মার্কিন ভিসা, শঙ্কায় কারা

আগস্ট ২৫, ২০২৬

গাইবান্ধায় পাট চাষে ভালো ফলন

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা গ্যাস বন্ধ

আগস্ট ২৫, ২০২৬

আলভারেজ নাটকে নতুন মোড়, অ্যাটলেটিকো-বার্সা নাকি আর্সেনাল, কোথায় ঠিকানা

আগস্ট ২৫, ২০২৬

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT