চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবাহনী-মোহামেডান ম্যাচে মেজাজ হারালেন সাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৪ অপরাহ্ণ ১১, জুন ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টিতে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াইয়ে মেজাজ হারিয়ে আবারও আলোচনায় সাকিব আল হাসান। এলবিডব্লিউর আবেদনে আম্পায়ার সাড়া না দেয়ায় লাথি দিয়ে স্টাম্প ভেঙে ক্ষোভ ঝাড়েন মোহামেডান অধিনায়ক।

মিরপুরে বৃষ্টিতে খেলা বন্ধের আগে সাকিব হাত দিয়ে স্টাম্প উপড়ে ফেলেন। আম্পায়ারের সঙ্গে বেশ বাকবিতণ্ডা হয় ওই সময়।

আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন মেনে নিতে পারেননি সাকিবের ঔদ্ধত্যপূর্ণ আচরণ। নিজেদের ডাগ আউটের সামনে থেকে এগিয়ে যান মোহামেডান ডাগ আউটের দিকে। সাদা-কালোদের সিনিয়র ক্রিকেটার শামসুর রহমান শুভ সুজনকে শান্ত করেন।

শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান তোলে মোহামেডান। জবাব দিতে নেমে প্রথম ওভারেই ২ উইকেট হারায় আবাহনী।

৯ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়া আবাহনীকে উদ্ধারের চেষ্টা চালান মুশফিকুর রহিম। ইনিংসের পঞ্চম ও সাকিবের প্রথম ওভারে মুশফিক পরপর দুটি বাউন্ডারি মারেন। প্রথমটি ছয়, পরেরটি চার।

Reneta

শেষ বলে এলবিডব্লিউর আবেদনে আম্পায়ার ইমরান পারভেজ সাড়া না দেয়ায় খেপে যান সাকিব। লাথি মেরে ভাঙেন স্টাম্প। পরের ওভারে ৫টি বল হওয়ার পর বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টির আগে আবাহনী ৫.৫ ওভারে তুলেছে ৩১ রান।

খেলা হলে ফল যাই হোক সাকিব যে ফের শাস্তির মুখে পড়তে যাচ্ছেন সেটি একরকম নিশ্চিতই। অনুশীলনে বায়ো বাবল ভাঙায় কিছুদিন আগেই শাস্তির মুখে পড়তে যাচ্ছিলেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আবাহনী-মোহামেডানডিপিএল-২০২১বঙ্গবন্ধু ডিপিএল-২০২১বিসিডিএমবিসিবিমোহামেডানলিড স্পোর্টসসাকিবসাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

কান মাতালেন মুঙ্গিউ, আরো যারা পেলেন পুরস্কার

মে ২৪, ২০২৬

বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা কাটেনি, আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র : ট্রাম্প

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

মে ২৩, ২০২৬

বাতিল হচ্ছে ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প, টোলে চলবে দ্রুতগতির গাড়ি

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT