চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবাহনীর তিনে তিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ণ ০৫, জুন ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

বৃষ্টির কারণে ১১ ওভারে নেমে আসা ম্যাচে আবাহনীকে ১০২ রানের লক্ষ্য দিয়েও লড়াই জমাতে পারেনি বাদ্রার্স। মিরপুরে বাজে বোলিং ও ক্যাচ মিসের মাশুল দিতে হয়েছে দলটিকে। নাঈম শেখ ও মুশফিকুর রহিমের অপরাজিত ইনিংসে ৭ বল হাতেই রেখে মাত্র এক উইকেট হারিয়ে ম্যাচ শেষ করে আবাহনী।

টানা তিন জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকল আবাহনী। আকাশী-নীল শিবিরের অধিনায়ক মুশফিক ৩৭ ও নাঈম ৩৬ রানে অপরাজিত থেকে ৯.৫ ওভারে জয় এনে দেন দলকে।

ওপেনিংয়ে নাঈমের সঙ্গী মুনিম শাহরিয়ার ১২ বলে ২৪ রান করে হাবিবুর রহমান জনির বলে বোল্ড হন। আবাহনীর রান তখন ৩.৩ ওভারে ৩৮। দ্বিতীয় উইকেটে ৬৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৯ উইকেটে ম্যাজ জেতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

ব্যক্তিগত ১৭ রানে মিড উইকেটে সহজ ক্যাচ তুললেও জীবন পান মুশফিক। আলাউদ্দিন বাবু ছাড়েন ক্যাচ। পরে মুশফিক রান তোলে আরও দ্রুতগতিতে। তাতেই মেলে অনায়াস জয়। মি. ডিপেন্ডেবল ২১ বলের ইনিংসে চার মারেন ছয়টি।

টস হেরে আগে ব্যাট করতে নামা ব্রাদার্স শুরুতে ধুঁকলেও শেষ ৩ ওভারে ৫১ রান তুলে লড়াকু সংগ্রহ পায়। ১১ ওভারে ৫ উইকেট হারিয়ে জমা করে ১০১ রান।

আলাউদ্দিন বাবু ১০ বলে ২৪ ও জাহিদুজ্জামান ১০ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন।

Reneta

আলাউদ্দিনের ব্যাটে আসা তিনটি ছক্কাই ছিল বিশাল বড়। বল আছড়ে পড়ে যায় শের-ই-বাংলা স্টেডিয়ামের আপনার স্ট্যান্ডে। এই পেস অলরাউন্ডার চার মারেন একটি। জাহিদুজ্জামান দুটি করে চার-ছক্কায় সাজান আগ্রাসী ইনিংসটি।

ব্রাদার্সের দুই ওপেনার মিজানুর রহমান ও জুনায়েদ সিদ্দিকীর ব্যাট থেকে আসে সমান ২০ রান।

প্রথম টি-টুয়েন্টি খেলতে নামা তানজিম হাসান সাকিব একাই নেন তিনটি উইকেট। দুটি উইকেট নিয়েছেন আরাফাত সানি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবাহনীডিপিএল-২০২১মুশফিকুর রহিমলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

কারিগরি বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষা সময়সূচি প্রকাশ

আগস্ট ২, ২০২৬
ছবি: বিবিসি।

রাশিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৩, আহত ২১

আগস্ট ২, ২০২৬

‘কঙ্কালের মতো দেখতে’, গায়িকাকে ঘিরে নেটিজেনদের মন্তব্য!

আগস্ট ২, ২০২৬
ছবি: বিবিসি।

‘দ্রুত’ চুক্তির শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল ট্রাম্পের

আগস্ট ২, ২০২৬

ব্রাজিলে সাও পাওলোর সাবেক ফুটবলারকে গুলি করে হত্যা

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT