চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে নাদাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৭ পূর্বাহ্ণ ১৫, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A

কানাডিয়ান ওপেনের ফাইনালে অপ্রত্যাশিত হারের পরে সিনসিনাটি ওপেন থেকে সরে দাঁড়িয়েছেন রজার ফেদেরার। ফলে রাফায়েল নাদালের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে চলে আসা নিশ্চিত হয়ে গেল।

মন্ট্রিলে আলেকজান্ডার জেরেভের কাছে হারের পরেই ফেদেরার বলেছিলেন পুরোপুরি ফিট নন। ইঙ্গিত ছিল চলতি সপ্তাহে শুরু হওয়া সিনসিনাটি ওপেন থেকে তিনি সরে দাঁড়াতে পারেন। শেষ পর্যন্ত সেটাই হল। ফেদেরার বলেছেন, পিঠের চোটের জন্য তিনি সিনসিনাটি ওপেন থেকে নাম তুলে নিচ্ছেন।

এর ফলে নাদাল ২০১৪-র জুলাইয়ের পরে প্রথমবার ফের এক নম্বরে উঠে আসছেন। এর পেছনে অবশ্য চলতি মৌসুমে তার দুরন্ত পারফরম্যান্সও রয়েছে। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ফেদেরার নাদালকে হারিয়ে দিলেও ফরাসি ওপেন জিতে নতুন রেকর্ড গড়েন স্প্যানিশ চ্যাম্পিয়ন। শুধু ১০ নম্বর রোঁলা গ্যারোর খেতাবই নয় সঙ্গে আরও তিনটি ট্রফি জিতেছেন চলতি মৌসুমে নাদাল।

২০০৮-এর অগস্টে র‌্যাঙ্কিং শীর্ষে প্রথমবার উঠে আসার পর থেকে তিনবার সিংহাসনে বসেছেন নাদাল। সব মিলিয়ে তিনি বিশ্বের এক নম্বর ছিলেন ১৪১ সপ্তাহ।

ফেদেরারেরও র‌্যাঙ্কিং শীর্ষে উঠে আসার সুযোগ ছিল যদি তিনি সিনসিনাটিতে খেলতেন। তবে চোটের জন্য এই টুর্নামেন্টে না নামলেও এর পরে নাদালকে ধরে ফেলার সুযোগ রয়েছে সুইস মহাতারকার।

ট্যাগ: রাফায়েল নাদাল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গুয়ামে হামলার বিস্তারিত পরিকল্পনা কিমকে জানাল সেনাবাহিনী

পরবর্তী

শনিতে ক্যাসিনির চূড়ান্ত অভিযান

পরবর্তী
সৌরজগতের গ্রহের ছবি, যেখানে শনিতে ক্যাসিনির অভিযান সম্পর্কিত নয়. Channel i News - চ্যানেল আই নিউজ

শনিতে ক্যাসিনির চূড়ান্ত অভিযান

পুলিশ ও বিক্ষোভকারীরা শহরে সংঘর্ষে লিপ্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

শোক দিবসে নাশকতা ঠেকালো অপারেশন আগস্ট বাইট, নিহত ১

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT