চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবার রিয়ালের কোচ জিদান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩১ অপরাহ্ণ ১১, মার্চ ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

আয়াক্সের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয়ার ম্যাচে ক্লাব সভাপতি ফ্লোরেনটিনো পেরেজের সঙ্গে চরম দ্বন্দ্বে জড়িয়েছিলেন সার্জিও রামোস। এবার রিয়াল অধিনায়ক দ্বন্দ্বে জড়িয়েছেন সতীর্থ মার্সেলোর সঙ্গে। ফলে মাঠে ব্যর্থতার পাশাপাশি বাইরেও চূড়ান্ত ডামাডোলের মধ্যে রিয়াল মাদ্রিদ।

রামোস-পেরেজের কথা কাটাকাটির মধ্য হঠাৎ উঠে আসে হোসে মরিনহোর নাম। এই সপ্তাহেই নাকি তাকে রিয়াল মাদ্রিদের কোচ ঘোষণা করা হতে পারে। রিয়াল এই ব্যাপারে সরকারিভাবে কিছু না বললেও এমন দাবি করেছেন ক্লাবের সাবেক প্রেসিডেন্ট রোমান কালদেরন।

তবে স্প্যানিশ মিডিয়া জানাচ্ছে জিনেদিন জিদানই আবার রিয়ালের কোচ হচ্ছেন। দেশটির টেলিভিশন প্রোগাম জুগোনিস বলছে, স্থানীয় সময় সোমবার রাতের মধ্যেই বর্তমান কোচ সান্টিয়াগো সোলারিকে বরখাস্ত করে জিদানের নাম ঘোষণা করবে রিয়াল। এর বেশি কিছু জানায়নি ওই টেলিভিশন।

Banglabid

রোনালদো যে রিয়াল ছেড়ে জুভেন্টাসে যাচ্ছেন, এই খবর সবার আগে দিয়েছিল ওই চ্যানেলই।

জিদানের ফেরা নিয়ে অনেক হইচই হলেও ফরাসি কিংবদন্তি তা নিজেই নাকচ করে দিয়েছেন বলে আগে জানা গিয়েছিল। হুলেন লোপেতেগি ও সান্টিয়াগো সোলির অধীনে রিয়াল দুর্দশায় থাকলেও জিদানের ফেরার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছিল এল পাইস।

রিয়ালকে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতানোর পর চলতি মৌসুম শুরু আগেই চাকরি ছেড়ে দেন জিদান। তবে নতুন খবর অনুযায়ী পদত্যাগের ১০ মাসের মধ্যেই আবার বার্নাব্যুর ডাগআউটে ফিরছেন তিনি।

Reneta

মিডিয়ার অন্য খবর, রোববার অনুশীলনের সময় রামোস-মার্সেলোর দ্বন্দ্ব এতদূর গড়ায় যে, তা একটা সময় হাতাহাতির পর্যায়ে চলে যায়। পরে সতীর্থরা এসে তাদের থামিয়েছেন।

রিয়ালের ঝামেলা এখানেই শেষ নয়, ক্রিস্টিয়ানো রোনালদোর বিকল্প যাকে ভাবা হচ্ছিল সেই ইস্কোর উপর চটেছে ক্লাব। তাকে শাস্তি দেয়ার কথাও ভাবা হচ্ছে।

আর সাবেক কোচ কালেদেরনের বলেছিলেন দ্রুতই চাকরি যাচ্ছে সান্টিয়াগো সোলারি। যদিও ক্লাবের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা সোলারির ভবিষ্যত নিয়ে কোনো কিছু জানাতে পারেননি।

কালদেরন এও বলেছেন, মরিনহোর সঙ্গে রিয়ালের চুক্তি হয়েছে তিন বছরের। আর ‘স্পেশাল ওয়ান’ বেতন পাবেন এক কোটি ৭০ লাখ পাউন্ড।

তবে কোচ হিসেবে হোসে মরিনহোর ফেরার খবর বের হওয়ার পর তা নিয়ে বিরোধিতা করছেন রিয়ালের বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড়।

ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল জানাচ্ছে, আগেরবার দায়িত্বে থাকার সময় শেষ দিকে রামোসের সঙ্গে সম্পর্ক বেশ খারাপ হয়েছিল মরিনহোর। সেই সূত্র ধরেই আবার ‘স্পেশাল ওয়ানের’ ফেরার বিরোধিতা করছেন রিয়াল অধিনায়ক।

রামোসের সঙ্গে মরিনহোর বিরোধী শিবিরে আছেন গ্যারেথ বেল, মার্সেলো এবং করিম বেনজেমা। তবে ক্লাব প্রেসিডেন্ট পেরেজ বলেছেন, এই ইস্যুতে খেলোয়াড়দের জড়ানোর কোনো রাস্তাই নেই।

দলের টালমাতাল অবস্থায় আবার খবর, ম্যানচেস্টার ইউনাইটেডে যেতে চান মার্কো অ্যাসেনসিও। সোলারির অধীনে সুবিধে করতে পারছেন না এই মিডফিল্ডার। ডন ব্যালন বলছে, অ্যাসেনসিওসহ আরও কয়েকজন খেলোয়াড় আগামী গ্রীষ্মে বার্নাব্যু ছাড়তে পারেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিদানরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যেসব হলে পূর্ণ প্যানেলে জয়ী ছাত্রলীগ

পরবর্তী

ডাকসু নির্বাচনের অনিয়ম আমাদের লজ্জিত করেছে: পর্যবেক্ষক দল

পরবর্তী

ডাকসু নির্বাচনের অনিয়ম আমাদের লজ্জিত করেছে: পর্যবেক্ষক দল

শামসুন্নাহার হলে স্বতন্ত্রদের জয়, ছাত্রলীগের ধস

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT