চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবার একসঙ্গে ইমন-মিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫০ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

প্রয়াত নির্মাতা খালিদ মাহমুদ মিঠুর ‘জোনাকীর আলো’ এবং তন্ময় তানসেনের ‘পদ্ম পাতার জল’ এ দুটি ছবিতে জুটি বেঁধেছিলেন চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা মিম। ২০১৪ ও ২০১৫ সালে পরপর ছবি দুটি মুক্তি পেয়েছিল। কয়েক বছর পর আবার জুটি বাঁধলেন জনপ্রিয় এই দুই তারকা।

তবে সেটা চলচ্চিত্র নয়, ইমন-মিম এবার জুটি বাঁধলেন ষ্টেজ শো তে। রাজধানীর মিরপুরের ইনডোর স্টেডিয়ামে একটি বহুজাতিক কোম্পানির কর্পোরেট শো-এর মঞ্চে তারা একসঙ্গে জুটি বেঁধে দর্শক মাতাচ্ছেন বলে চ্যানেল আই অনলাইনকে জানান ইমন।

তিনি বলেন, মিম এবং আমি দুটি চলচ্চিত্রে কাজ করেছি। এরপর আর কাজ করা হয়নি।

Banglabid

ইমন বলেন, মাল্টিন্যাশনাল কোম্পানির শো যখন এলো, আর সহশিল্পী মিম। তখন আর না করতে পারিনি। কারণ, তার সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব। মঙ্গলবার সকালে একবার মঞ্চে উঠেছিলাম। বিকেলে আরেকবার উঠবো। বহুজাতিক কোম্পানির হাজারও কর্মকর্তা, কর্মচারীরা এখানে উপস্থিত রয়েছেন।

ইমন জানান, তিনি ও মিম তাদের অভিনীত ছবির গানসহ মোট ৮টি গানে পারফর্ম করছেন। গানগুলোর কোরিওগ্রাফি করছে ঈগলস ডান্স কোম্পানি আর কর্পোরেট শোয়ের ইভেন নিবেদন করছে এশিয়াটিক।

ইমন-মিম দুজনেই আলাদাভাবে কাজ করছেন চলচ্চিত্রে। সৈকত নাসির পরিচালিত সিনে হল মাল্টিমিডিয়ার প্রযোজনায় ইমন কাজ করছেন ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ (আকবর)-এ। অঞ্জন আইচের আগামীকাল এবং কানামাছি নামে আরও দুই চলচ্চিত্র রয়েছে এ নায়কের হাতে।

Reneta

অন্যদিকে, রায়হান রাফী পরিচালিত মিমের অভিনীত ‘পরাণ’ চলচ্চিত্রটি রয়েছে মুক্তির অপেক্ষায়। মিম অভিনীত একই নির্মাতার আরেক চলচ্চিত্র ‘ইত্তেফাক’ নির্মাণাধীন। যেখানে মিমের নায়িকা সিয়াম আহমেদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকবরইত্তেফাকইমনএশিয়াটিকপরাণমিমরায়হান রাফীলিড বিনোদনসিয়ামসৈকত নাসির
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেসবুক-ইনস্টাগ্রামের বিরুদ্ধে যে ভয়ানক অভিযোগ!

আগস্ট ১৭, ২০২৬

৩০০ ফুট উচ্চতা থেকে স্পেনে বিমান বিধ্বস্ত, আহত মালদ্বীপের পাইলট

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

নেপালে রানওয়েতে ধরা পড়ে ত্রুটি, ৭ ঘণ্টা পর ঢাকায় ১২৭ যাত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প

আগস্ট ১৭, ২০২৬
ছবি: তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন।

সহজ বাংলা ভাষায় লিখিত তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT