চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও হুয়াওয়ে সুযোগ পাচ্ছে যুক্তরাষ্ট্রে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩১ অপরাহ্ণ ১৫, জুলাই ২০১৯
তথ্যপ্রযুক্তি
A A
হুয়াওয়ে-ব্যবসা-যুক্তরাষ্ট্র

আগামী দুই থেকে চার সপ্তাহের মধ্যেই হুয়াওয়ে আগের মতো যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো থেকে পণ্য ও সেবা কেনার সুযোগ পেতে পারে বলে জানিয়েছেন হোয়াইট হাউজের এক সিনিয়র কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে ওই কর্মকর্তা এ তথ্য দেন।

সম্প্রতি বিশ্বখ্যাত এই চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটির ওপর আরোপিত অবরোধ কিছুটা শিথিল করার ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো হুয়াওয়ের সঙ্গে আবারও ব্যবসা করার লাইসেন্স পেতে পারে বলে জানান তিনি।

Banglabid

বিশ্বের সবচেয়ে বড় টেলিযোগাযোগ সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে গত মে মাসে ‘এনটিটি লিস্ট’ নামক যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের একটি বিশেষ তালিকায় জায়গা পায়। যার অধীনে মার্কিন কোম্পানিগুলোর এই প্রতিষ্ঠানটির সঙ্গে সব রকম নতুন আমেরিকান পণ্য ও সেবা সরবরাহের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে দেয় যুক্তরাষ্ট্র সরকার।

নিষেধাজ্ঞায় বলা হয়, কোনো আমেরিকান প্রতিষ্ঠান যদি হুয়াওয়ের সঙ্গে ব্যবসা করার জন্য সরকারের কাছ থেকে বিশেষ লাইসেন্সের অনুমোদন যোগাড় করতে পারে তবেই সেটি এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। অবশ্য এমন কোনো লাইসেন্সের আবেদন যে নাকচ হবে, সেটাই স্বাভাবিক।

কিন্তু জুনের শেষদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের স্বর কিছুটা নরম হয়ে ওঠে। তিনি ঘোষণা দেন, আমেরিকার কোম্পানিগুলো চাইলে হুয়াওয়ের কাছে তাদের পণ্য বিক্রি করতে পারবে।

Reneta

সম্প্রতি আবার মার্কিন বাণিজ্যমন্ত্রী উইলবার রস বলেছেন, জাতীয় নিরাপত্তার জন্য হুমকি না থাকলে হুয়াওয়ের সঙ্গে ব্যবসা করার লাইসেন্স পাবে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো।

হুয়াওয়ে নিয়ে ট্রাম্পের নিজের অবস্থান থেকে ঘুরে দাঁড়ানো আর বাণিজ্য বিভাগের তা খুব দ্রুত বাস্তবায়নই বুঝিয়ে দিয়েছিল, যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা গোষ্ঠী নিজেদের ব্যবসা রক্ষার খাতিরে পরিস্থিতি আগের মতো করতে ভালোই চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে চীনের পক্ষ থেকে রাজনৈতিক চাপ তো আছেই।

এই সম্ভাবনাকে সত্য প্রমাণ করতেই যেন মার্কিন কোম্পানিগুলোর হুয়াওয়ের সঙ্গে ব্যবসা পুনঃস্থাপনের সময়টিই জানিয়ে দিলেন হোয়াইট হাউজের ওই কর্মকর্তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পডোনাল্ড ট্রাম্প-শি জিনপিংহুয়াওয়েহুয়াওয়ে নিষিদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর ১৮০ দিন পূর্তিতে নতুন ‘ই-বুক’ প্রকাশ

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশের কাছে বিধ্বস্ত হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সরকারের ১৮০ দিন পুর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত মত বিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।

‘ভগ্নস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার’

আগস্ট ১৭, ২০২৬

মোজাম্মেল বাবু-শ্যামল দত্ত-ফারজানা রুপার বিষয়ে আদালতের নতুন নির্দেশনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বিষয়ে ট্রাম্প বললেন ‘ওয়াও’

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT