চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও হাসপাতালে ভর্তি পেলে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৪ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
প্রখ্যাত ফুটবল কোচ জার্জি লেমাই, বাংলাদেশে তার পরিচিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বেশ কয়বছর ধরেই কোলন ক্যান্সারসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। মাঝেমধ্যেই যেতে হয় হাসপাতালে। কোলন টিউমারের চিকিৎসা নিতে ফের হয়েছেন ভর্তি। ৮১ বর্ষী মহাতারকাকে ঘিরে আশার কথা হল, অবস্থা স্থিতিশীল রয়েছে। কয়েকদিনের মধ্যেই ছাড়া পাবেন।

সাও পাওলোর ইসরায়েলিটা অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনবারের বিশ্বকাপজয়ী পেলে। হাসপাতাল কর্তৃপক্ষ বিবৃতিতে নিশ্চিত করেছে তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকার কথা।

‘২০২১ সালের সেপ্টেম্বরে কোলন টিউমার শনাক্তের পরপরই পেলেকে আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বর্তমানে তার অবস্থা ভালো ও স্থিতিশীল। কয়েকদিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে। তবে চিকিৎসা চালিয়ে যেতে নিয়মিত হাসপাতালে আসতে হবে তাকে।’

Banglabid

গত ফেব্রুয়ারিতে মূত্রনালির সংক্রামণে দুসপ্তাহ হাসপাতালে কাটাতে হয়েছিল পেলেকে। ২০১৪ সালে কিডনিতে ডায়ালাইসিস করাতে হয়েছিল। রয়েছে নিতম্বের সমস্যাও। ২০১৯ সালে কিডনিতে পাথর মিললে অস্ত্রোপচার করার সময় পাঁচ দিন হাসপাতালে কাটাতে হয়েছিল তাকে।

পেলের ফুটবল ম্যাজিক ১৯৫৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত দেখেছে বিশ্ব। ৯২ ম্যাচে ব্রাজিলের হয়ে ৭৭ গোল করেছেন। ১৯৫৮, ’৬২ ও ’৭০ বিশ্বকাপজয়ী সেলেসাও দলের অন্যতম কাণ্ডারি তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পেলেব্রাজিললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোহলিকে বিশ্রাম নিতে বলছেন শাস্ত্রী

পরবর্তী

প্রায় ২ লাখ গ্রাহক হারিয়েছে নেটফ্লিক্স

পরবর্তী
নেটফ্লিক্সের লোগো দেখাচ্ছে টিভি স্ক্রিনে, রিমোটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় ২ লাখ গ্রাহক হারিয়েছে নেটফ্লিক্স

বরিশাল পুলিশ সুপারের কার্যালয়, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালে ঘরে ঢুকে যুবককে কুপিয়ে হত্যা

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT