চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও হাছন রাজার গান নিয়ে হাজির নবনীতা চৌধুরী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৮ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

জনপ্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব নবনীতা চৌধুরী গেল বছর অক্টোবরে ‘আহারে সোনালি বন্ধু’ শিরোনামে মরমী কবি ও বাউল শিল্পী হাছন রাজার গান নিয়ে এসেছিলেন। তিনি আবারও হাজির হলেন হাছন রাজার আরেক গান নিয়ে। এ গানের শিরোনাম ‘রূপ দেখিলাম’।

নতুন এই গানটির সংগীতায়োজন করেছেন লাবিক কামাল গৌরব। ভিডিও নির্মাণ করেছেন ওয়াহিদ তারেক। ৬ এপ্রিল জি-সিরিজের ইউটিউব চ্যানেলে নবনীতার ‘রূপ দেখিলাম’ গানটি প্রকাশ পেয়েছে।

দেশের শীর্ষস্থানীয় সাংবাদিক ও উপস্থাপকদের একজন নবনীতা চৌধুরী। সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজে সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি রাজনৈতিক টকশো ‘রাজকাহন’-এর সঞ্চালক হিসেবে দেখা যায় তাকে। নানা সমসাময়িক ইস্যুতে তথ্যভিত্তিক আলোচনা ও নির্ভীক প্রশ্নে ওই টকশো পরিচালনায় তিনি বেশ সমাদৃত। এসবের পাশাপাশি নবনীতা বেশ ভালো গানও করেন।

Banglabid

নবনীতা ও তার জীবনসঙ্গী লাবিক কামাল গৌরবের বন্ধুত্ব, প্রেম, ভালবাসা, বিয়ে, সংসার সবকিছুর সূচনা ওই গান দিয়ে। খুব ছোটবেলা থেকেই রবীন্দ্র বিশেষজ্ঞ ওয়াহিদুল হকের ছাত্রী ছিলেন নবনীতা। কৈশোর থেকেই লালন আর লোকগানের চর্চায় আগ্রহী হয়ে ওঠেন তিনি।

নবনীতা চৌধুরী ও লাবিক কামাল গৌরব

নতুন গান-ভিডিওটি প্রকাশ উপলক্ষে শনিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে হয় আনুষ্ঠানিকতা। সেখানে নবনীতা জানান, আসছে ঈদে তার পুরো অ্যালবামটি প্রকাশ পাবে। আমার গাওয়া হাছন রাজার গান ‘সোনালি বন্ধু’ প্রকাশের পর শ্রোতাদের উৎসাহে অনুপ্রাণিত হয়েছি। তাই অ্যালবাম প্রকাশের আগেই আরেকটি গান-ভিডিও প্রকাশ করলাম।

”তাছাড়া এই পরিবর্তিত সময়ে অ্যালবাম প্রকাশের চেয়ে সিঙ্গেল ট্র্যাকই শ্রোতা-দর্শকদের কাছে বেশি পৌঁছানোর অবকাশ তৈরি হয়েছে। অন্যদিকে, ভিডিও আকারে অ্যালবামের প্রতিটি গান প্রকাশ করাও ব্যয়বহুল বিষয়। আমরা আশা করছি, আসছে ঈদে অ্যালবামটি প্রকাশ করতে পারবো। পাশাপাশি আরও কিছু গানের ভিডিও প্রকাশেরও ইচ্ছে রয়েছে।”

Reneta

নবনীতার ‘আহারে সোনালি বন্ধু’ অ্যালবামে থাকবে ৯টি গান। হাসন রাজার গান ছাড়াও এখানে থাকছে রাধারমণ, শিতালং শাহ, রসিকলাল দাস, লালন সাই ও রবীন্দ্রনাথের গান।

২০০৭ সালে আইয়ুব বাচ্চুর সঙ্গীতায়োজনে নবনীতার প্রথম অ্যালবাম ‘আমি যন্ত্র, তুমি যন্ত্রী’ প্রকাশ পাওয়ার সময় নবনীতা চৌধুরী লন্ডনে বিবিসি রেডিওতে সাংবাদিকতা করছিলেন। লন্ডনে বসবাসরত সিলেটের মানুষরা লোকগানের শিল্পীদের নানা আসরের আয়োজন করতো, সেখানে সিলেটের আঞ্চলিক গান পরিবেশন হতো। তখন থেকেই ওইসব গানের প্রতি নবনীতার ভালবাসার সূচনা। সিলেটি গানের প্রেম, সরলতা, সুর-তাল-লয়ের দোলা বুকের ভেতর এক অন্য হাহাকার তৈরি করতো। এরপর থেকে হাছন রাজা, রাধারমনসহ সিলেটের নানা লোক কবিদের গাওয়া একটু কম চর্চিত আর অশ্রুত গান গলায় তুলে গাইতে শুরু করেন নবনীতা চৌধুরী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নবনীতা চৌধুরীহাছন রাজা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিদায়ী ম্যাচ রাঙাতে হেলিকপ্টার দিয়ে অপহরণ নাটক!

পরবর্তী

উত্তরাকে পেছনে ঠেলে সুপার সিক্সে দোলেশ্বর

পরবর্তী

উত্তরাকে পেছনে ঠেলে সুপার সিক্সে দোলেশ্বর

আপন ভাইয়ের কোদালের আঘাতে বোনের মৃত্যু, ঘাতক গ্রেপ্তার

সর্বশেষ

সিরাজগঞ্জের চলনবিলে উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালনে বদলে যাচ্ছে অর্থনীতি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬

সরকারের ১৮০ দিন: রাজনৈতিক সরকারে প্রত্যাবর্তনে কতোটা স্বস্তিতে অর্থনীতি?

আগস্ট ২৪, ২০২৬

নুসরাত হত্যা: সিরাজ ও শামীমের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

আগস্ট ২৪, ২০২৬

গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় জনদুর্ভোগ কমানোর চেষ্টায় সরকার

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT