চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও সন্ত্রাসী হামলার আশঙ্কায় প্যারিসজুড়ে নিরাপত্তা জোরদার

আলীম আল রাজী আলীম আল রাজী
৬:১২ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

আবারও সন্ত্রাসী হামলার আশঙ্কায় প্যারিসজুড়ে নিরাপত্তা জোরদার করেছে ফ্রান্স। সন্দেহভাজন হামলাকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। হামলায় জড়িতদের ধরতে ফ্রান্স ছাড়াও অভিযানে নেমেছে বেলজিয়াম, গ্রিস এবং জার্মানি। সিরিয়ায় আইএস অবস্থানে নতুন করে বিমান হামলা চালিয়েছে ফ্রান্স ও রাশিয়া।

প্যারিস হামলায় মূল অভিযুক্ত ধরা পড়লেও বাকি ৭ জন এখনও পলাতক। তাদের ধরতে ফ্রান্স, জার্মানি ও বেলজিয়ামে অভিযান চলছে। হামলাকারীদের ব্যবহার করা বাড়িটির সন্ধান পেয়েছে ফরাসি পুলিশ। সন্ত্রাসীদের ধরতে নতুন করে ১শ’ ২৮টি অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। হামলায় সরাসরি অংশ নেয়া আরো জঙ্গি সালেহ আব্দুস স্লামসহ দু’জনকে খুঁজছে ফরাসী পুলিশ।

পলাতক আইএস জঙ্গি সালেহ আব্দেল স্লামকে ধরতে বেলজিয়াম পুলিশও নতুন ছবি প্রকাশ করেছে। ফ্রান্সে হামলার ঘটনায় জার্মানির পশ্চিমাঞ্চলীয় আশেন শহর থেকে পাঁচজন গ্রেফতার হয়েছে।

Banglabid

আইএসবিরোধী লড়াইয়ে ফ্রান্সকে সহযোগিতা করতে নিজ দেশের নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সিরিয়ার রাকায় আইএস ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা জোরদার করেছে ফ্রান্স ও রাশিয়া।

আইএসের বিরুদ্ধে লড়াইয়ে জোট গঠনের আহ্বান জানিয়েছে ফ্রান্স। এ অবস্থায় জঙ্গিবিরোধী লড়াইয়ের কৌশল ঠিক করতে আগামী সপ্তাহে ওয়াশিংটন ও মস্কো সফরে যাবেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওঁলাদ।

নিরাপত্তার কারণে স্পেন-বেলজিয়ামের পর এবার জার্মানির হ্যানোভারের এইচডি আই অ্যারেনায় বাতিল করা হয়েছে জার্মানি-নেদারল্যান্ডসের প্রীতি ম্যাচ। খেলা শুরুর দুই ঘন্টা আগে আয়োজকরা এ সিদ্ধান্ত নেয়। শুক্রবার প্যারিস হামলায় ১শ’ ২৯ জন নিহত এবং ৪শ’ জনেরও বেশি মানুষ আহত হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্যারিসে সন্ত্রাসী হামলাফ্রান্সে সন্ত্রাসী হামলাশার্লি হেবদো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেসিবিহীন আর্জেন্টিনার প্রথম জয়

পরবর্তী

নাইজেরিয়ায় বোমা বিস্ফোরণে কমপক্ষে ৩০ জন নিহত

পরবর্তী

নাইজেরিয়ায় বোমা বিস্ফোরণে কমপক্ষে ৩০ জন নিহত

ব্রি ধান-৬২ আবাদে পাল্টে গেছে টাঙ্গাইলের পাহাড়ি কৃষির চিত্র

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT