চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও শাহাদুজ্জামানের গল্প নির্মাণে মিঠু, থাকছেন বাঁধন-পার্থ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪২ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০২১
বিনোদন
A A
চলচ্চিত্র শিল্পের বিভিন্ন তারকা ও নির্মাতাদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘কমলা রকেট’ এর কথা মনে আছে নিশ্চয়? নূর ইমরান মিঠুর প্রথম চলচ্চিত্র। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিটি মুক্তি পেয়েছিলো ২০১৮ সালে। দর্শক-সমালোচকের প্রশংসার পাশাপাশি আন্তর্জাতিক বহু চলচ্চিত্র উৎসবেও বেশ দাপট দেখায় ছবিটি। মুক্তির পরের বছর থেকেই ছবিটি আছে নেটফ্লিক্সে।

নির্মাণের পাশাপাশি এই চলচ্চিত্রটির গল্পও মুগ্ধ করে দেশ-বিদেশের দর্শকদের। আর এই চলচ্চিত্রের গল্পটি নির্মাতা নিয়েছিলেন বাংলা সাহিত্যের দাপুটে গল্পকার শাহাদুজ্জামানের কাছ থেকে। এই লেখকের দুটি গল্প ‘মৌলিক’ ও ‘সাইপ্রাস’ নিয়েই মিঠু নির্মাণ করেন ‘কমলা রকেট’।

সেই আলোচিত চলচ্চিত্রের পর আবারও এই গল্পকার ও নির্মাতা জুটি এক হচ্ছেন। ডিজিটাল বিনোদন প্লাটফর্ম বঙ্গের নতুন পরিকল্পনার অংশ হিসেবে আরো একবার মিঠুর নির্মাণে দেখা যাবে শাহাদুজ্জামানের গল্প।

বঙ্গ’র নতুন উদ্যোগটির নাম বব। অর্থ্যাৎ ‘বেজড অন বুক’। দেশের সাতজন গল্পকারের লেখা গল্পকে টেলিছবিতে রূপদান করবেন সাত নির্মাতা। তারই অংশ হিসেবে নূর ইমরান মিঠু নির্মাণ করবেন ‘শহরে টুকরো রোদ’।

শাহাদুজ্জামানের দুটি গল্প ‘উবার’ ও ‘টুকরো রোদের মতো খাম’ অবলম্বনে তৈরী হবে টেলিছবিটি। চ্যানেল আই অনলাইনকে নির্মাতা মিঠু জানান, ‘কমলা রকেট’ এর মতোই ‘শহরে টুকরো রোদ’ এর চিত্রনাট্য যৌথভাবে তৈরী করেছেন তিনি ও লেখক শাহাদুজ্জামান।

ঈদুল ফিতরকে সামনে রেখে নির্মিতব্য টেলিছবিটির শুটিং শুরু হবে সোমবার (১২ এপ্রিল) থেকে। মিঠু জানান, তার নির্মিতব্য টেলিছবিটিতে দুটি গল্প দেখানো হবে। একটির প্রধান চরিত্র আজমেরী হক বাঁধন এবং অন্যটিতে সংগীতশিল্পী পার্থ বড়ুয়া অভিনয় করবেন।

মিঠু ছাড়াও বঙ্গ’র উদ্যোগে নতুন পরিকল্পনা ‘বব’ এর আওতায় নির্মিতব্য সাদাত হোসাইনের ‘মরণোত্তম’ অবলম্বনে টেলিছবি নির্মাণ করবেন সঞ্জয় সমাদ্দার। রাহিতুল ইসলামের ‘চরের মাস্টার কম্পিউটার ইঞ্জিনিয়ার’ অবলম্বনে ‘চরের মাস্টার’ নির্মাণ করবেন ভিকি জাহেদ।শিবব্রত বর্মনের ‘আলিবাবা ও চালিচার’ পরিচালনা করবেন অনিমেষ আইচ। মাহবুব মোর্শেদের ‘নোভা স্কশিয়া’ থেকে পাসওয়ার্ড বানাবেন ওয়াহিদ তারেক। যোবায়েদ আহসানের ‘হাকুল্লা’ থেকে নির্মাণ করবেন ইফতেখার আহমেদ ফাহমি। মারুফ রেহমানের লাবনী নির্মাণ করবেন গোলাম হায়দার কিসলু।

ট্যাগ: ইমপ্রেসকন্টেন্টকমলা রকেটচ্যানেল আইটেলিছবিনেটফ্লিক্সপার্থ বড়ুয়াবঙ্গববলিড বিনোদনশাহাদুজ্জামান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গোপালগঞ্জে মতুয়াদের স্নানোৎসব

পরবর্তী

টিএলটি’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

পরবর্তী
অনলাইন ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

টিএলটি'র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

দুই বিচারপতির বই ও লেখকের ছবি, বাংলা সংবাদ ও তথ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

এলো দুই বিচারপতির দুই বই

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT