চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও বিজ্ঞাপনে শাকিব খান, সঙ্গে নুসরাত ফারিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩২ অপরাহ্ন ০৬, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

রুপালী পর্দার বাইরে খুব বেশি দেখা যায় না শাকিব খানকে। কালেভদ্রে দেখা মেলে বিজ্ঞাপনে। যেসব পণ্যের শুভেচ্ছাদূত হন সেই পণ্যের বিজ্ঞাপনে পাওয়া যায় তাকে। নতুন খবর, বার্জার পেইন্টসের শুভেচ্ছাদূত হয়েছেন দেশ সেরা এ চিত্রনায়ক।

সে কারণে বার্জার পেইন্টস রেডিয়েন্সের বিজ্ঞাপনে কাজ করছেন শাকিব খান। এর আগে শুভেচ্ছাদূত হয়ে এসএমসি ওরস্যালাইন-এন’র বিজ্ঞাপনে কাজ করেছিলেন। এবার বার্জার পেইন্টসের বিজ্ঞাপনে শুটিং করছেন। তার সঙ্গে রয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

এর আগে শাকিবের সঙ্গে মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলালিংকের বিজ্ঞাপনে কাজ করেছিলেন নুসরাত ফারিয়া।

সোমবার রাজধানীর মেরাদিয়ার একটি শুটিং হাউজে বড় আয়োজনে বিজ্ঞাপনটির দৃশ্যধারণ চলছে। পরিচালনা করছেন সামিউর রহমান। ইন্ডি রিলস প্রোডাকশন হাউজের ব্যানারে শাকিবের বিজ্ঞাপনটি প্রযোজনা করছেন দিদারুল ইসলাম শিশির।

শুটিং স্পটে আলাপ হয় শাকিব খানের সঙ্গে। তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, এটি রোমান্টিক ধাঁচের একটি বিজ্ঞাপন। আয়োজন ও  কনসেপ্ট খুবই চমৎকার। তিনি বলেন, রোযার ঈদের আগে বিজ্ঞাপন ও কোম্পানটির সঙ্গে শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছি।

প্রযোজক দিদারুল ইসলাম শিশির বলেন, সোমবার ও মঙ্গলবার দুদিনে বিজ্ঞাপনটির শুটিং হচ্ছে। পণ্যটি বার্জার পেইন্টস রেডিয়েন্সের। চলতি মাসেই বিভিন্ন মাধ্যমে প্রচার হবে। বিজ্ঞাপনটির শুটিং শেষে মুম্বাই থেকে পোস্ট প্রডাকশন করা হবে। আশা করছি, পণ্যের প্রচারে বিজ্ঞাপনটি ব্যাপকভাবে সহায়তা করবে।

Reneta

জানা গেছে, শাকিব খান ও নুসরাত ফারিয়ার এই বিজ্ঞাপনে জিঙ্গেল দিয়েছেন প্রতীক হাসান ও লুইফা। মিউজিক করেছেন প্রীতম হাসান।

ছবি: নাহিয়ান ইমন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নুসরাতনুসরাত ফারিয়াফারিয়াবার্জারবিজ্ঞাপনরোমান্টিকলিড বিনোদনশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

জানসেন-স্টাবসে লড়াকু পুঁজি প্রোটিয়াদের

মার্চ ৪, ২০২৬

স্ত্রীর হাতে স্বামী খুন; তিনদিন পর তালাবদ্ধ বাসা থেকে অর্ধগলিত দেহ উদ্ধার

মার্চ ৪, ২০২৬

জার্মানে মাত্র ১০ শতাংশ পরিবারের প্রধান উপার্জনকারী নারী

মার্চ ৪, ২০২৬

পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ দেবে সরকার

মার্চ ৪, ২০২৬

সরকারি হাসপাতালে বিনা মূল্যে হুইলচেয়ার-ট্রলি সরবরাহের নির্দেশ

মার্চ ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT