চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও নায়ক সেই মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৯ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০১৫
স্পোর্টস
A A

মেসি-নেইমারের জাদুতে স্প্যানিশ লা লিগায় টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বার্সেলোনা। শনিবার রাতে অ্যাথলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে কাতালানরা। নেইমার সমতাসূচক গোল করলেও জয়সূচক গোল করে ম্যাচের নায়ক সেই মেসিই।

রিয়াল মাদ্রিদকে একাধিকবার আটকে দিতে পারলেও এই নিয়ে এক পঞ্জিকাবর্ষে নিজেদের মাঠে বার্সেলোনার কাছে তৃতীয়বার হারলো অ্যাথলেটিকো।

অ্যাথলেটিকোর ঘরের মাঠ ভিসেন্তে কালদেরনে শুরুর একাদশে দলের সেরা খেলোয়াড় মেসি না থাকলেও আক্রমণাত্মক ফুটবল খেলে বার্সেলোনা। পঞ্চদশ মিনিটে প্রথম সুযোগটি তৈরি করে তারাই। আন্দ্রেস ইনিয়েস্তার কাছ থেকে বিপজ্জনক জায়গায় বল পেয়েও স্বাগতিক গোলরক্ষককে ফাঁকি দিতে পারেননি ইভান রাকিটিচ।

২৫ মিনিটে আবার সুযোগ তৈরি করে বার্সেলোনা। রাকিটিচের কর্নারে হাভিয়ের মাসচেরানোর ফ্লিকে বল পান লুইস সুয়ারেস। কিন্তু তার শট বারে লেগে ব্যর্থ হয়ে যায়। ৩৪ মিনিটে নেইমারকে দারুণ একটি সুযোগ তৈরি করে দেন উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেস। কিন্তু সেই সুযোগটি হাতছাড়া হয়ে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই অ্যাথলেটিকোকে এগিয়ে নেন ফার্নান্দো তোরেস। ৫২ মিনিটে তিয়াগোর দারুণ এক পাস থেকে গোল করেন সাবেক চেলসি তারকা।

সমতা ফেরাতে বেশিক্ষণ সময় নেয়নি বার্সেলোনা। ৫৫ মিনিটে ফ্রি কিক থেকে আথলেটিকোর জালে বল পাঠিয়ে স্বাগতিক ভক্তদের উচ্ছাস থামিয়ে দেন নেইমার।

Reneta

৬০ মিনিটে রাকিটিচের বদলে মেসি মাঠে নামলে বার্সেলোনার আক্রমণের ধার আরও বাড়ে। মাঠের নামার সাত মিনিটের মধ্যে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করেন মেসি। তার কাছ থেকে বল পেয়ে নেইমার অ্যাথলেটিকোর গোলরক্ষককে পরাস্ত করেন। কিন্তু গোল লাইন থেকে শেষ মুহূর্তে বল ফিরিয়ে দেন স্বাগতিক ডিফেন্ডার দিয়েগো গোডিন।

৭৭ মিনিটে আর হতাশ হতে হয়নি বার্সেলোনাকে। সুয়ারেসের পাস থেকে জালে বল পাঠিয়ে দলকে প্রথমবারের মতো এগিয়ে নেন মেসি। তার উদযাপনই বুঝিয়ে দিচ্ছিলো দ্বিতীয় ছেলে বেনজামিনকে উৎসর্গ করেছেন এই গোল।

ম্যাচের যোগ করা সময়ে সমতা আনার সুযোগ পায় অ্যাথলেটিকো। কিন্তু প্রতিপক্ষের জালে আর বল পাঠানো হয়নি তাদের।

৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আপাতত লা লিগার শীর্ষে উঠে এসেছে লুইস এনরিকের বার্সেলোনা। সমান ম্যাচে দিয়েগো সিমেওনের অ্যাথলেটিকোর পয়েন্ট ৬ নিয়ে আছে পয়েন্ট টেবিলের পাঁচে। আর ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে রিয়াল মাদ্রিদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারবার্সেলোনামেসিলা লিগা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাবিদ প্রতিযোগিতার কুমিল্লা আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত

আগস্ট ৭, ২০২৬
ছবি: কক্সবাজারে পর্যটক নিহতের মামলার প্রধান আসামি মো. ফরিদ।

প্যারাসেইলিংয়ে পর্যটক মৃত্যুর মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৭, ২০২৬

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, নিহত অন্তত ৭

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীর জন্য কী সুখবর!

আগস্ট ৭, ২০২৬
মাগুরা জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের একটি সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু 

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT