চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও কোচ হলেন ম্যারাডোনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৯ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

সবকিছু প্রায় ঠিকই করা ছিল। আনুষ্ঠানিকতার বাকি কাজটুকু সেরে আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে কোচ হিসেবে নিয়োগ দেয়ার বিষয়টি ঘোষণা করেছে মেক্সিকোর দ্বিতীয় বিভাগের দল দোরাদোস ডে সিনালোয়া।

দোরাদোস ডে সিনালোয়ার কোচ হওয়ায় বেলারুশের ক্লাব ডায়নামো ব্রেস্টের চেয়ারম্যানের পদ ছাড়তে হচ্ছে ম্যারাডোনাকে। তিন বছরের চুক্তিতে ডায়নামো ব্রেস্টের চেয়ারম্যান হয়েছিলেন ম্যারাডোনা।

চেয়ারম্যানের দায়িত্ব ছাড়া নিয়ে অবশ্য খানিকটা জটিলতা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত সেটা কাটিয়েই ফিরছেন, ফিরছেন সেই দেশে যেখান থেকে ১৯৮৬ বিশ্বকাপ জিতে ফিরছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি।

Banglabid

দায়িত্ব নিয়েই কঠিন চ্যালেঞ্জে পড়তে হবে ম্যারাডোনাকে। এ মূহুর্তে ১৫ দলের মধ্যে টেবিলের ১৩তম অবস্থানে আছে দোরাদোস। আর ম্যারাডোনার কোচিং ইতিহাসও খুব একটা সমৃদ্ধ নয়। কিছু দিন আগেই কোচের পদ থেকে তাকে বরখাস্ত করেছে আরব আমিরাতের দ্বিতীয় সারির দল আল ফুজাইরাহ।

আগে আর্জেন্টিনা দলের দায়িত্ব নিয়েও ২০১০ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের বৈতরণী পার করতে পারেননি ১৯৮৬ বিশ্বকাপ জয়ী কিংবদন্তি। ১৯৯৫ সালে রেসিং ল্যাব ও দেপার্টিভো মান্ডিওর দায়িত্ব নিয়ে ফ্লপ ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিয়েগো ম্যারাডোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এশিয়ান গেমস ও এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের দল ঘোষণা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘দিদির জন্য গাড়ি দেন’, তুলির কথায় সাড়া দিলেন ইউএনও

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দক্ষিণ চীন সাগরে চার দিন বিদ্যুৎহীন ছিল মার্কিন যুদ্ধজাহাজ

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে: ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদের পরিচয়ে ভুল ছবি, ডিজেএ’র দুঃখপ্রকাশ

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT