চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও আটক জোকোভিচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩১ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২২
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ান ওপেন শুরুর বাকি দুইদিন। এখনও শেষ হচ্ছে না এক নম্বর তারকা নোভাক জোকোভিচকে নিয়ে চলতে থাকা নাটক। অস্ট্রেলিয়া সরকার দ্বিতীয়বার ভিসা বাতিলের বিপক্ষে জোকোভিচের করা আপিল উচ্চ আদালতে গড়ায়।

আগামীকাল রোববার এটির শুনানির আগে সার্বিয়ান তারকাকে আবারও আটক করা হয়েছে। জনসাধারণের জন্য ‘হুমকি’ অ্যাখ্যায়িত করে তাকে আটক করেছে অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ।

রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় অজি ইমিগ্রেশন মন্ত্রী অ্যালেক্স হকারের ‘নিজস্ব ক্ষমতাবল’ প্রয়োগে ভিসা বাতিলের বিরুদ্ধে করা সার্বিয়ান তারকার আইনি চ্যালেঞ্জের শুনানি শুরু হবে। অথচ শুনানির আগে জোকোকে আটকে রাখা হল।

Banglabid

পরদিন সোমবার মেলবোর্নে শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন। সেদিনই প্রথম রাউন্ডে জোকোভিচের সূচি অনুযায়ী কোর্টে নামার কথা। অথচ তাকে এখন আদালত ও ডিটেনশন সেন্টারের ঝামেলার ভেতর দিয়ে সময় পার কোর্টে হচ্ছে।

প্রসঙ্গত অস্ট্রেলিয়ায় থেকে যাওয়ার সুযোগ মেলার পর দ্বিতীয়বার ভিসা বাতিলের পর নোভাক জোকোভিচ এই সিদ্ধান্তের বিপক্ষে করা আপিল উচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে।

বিচারপতি ডেভিড ও’ক্যালাগান আজ শনিবার বলেছেন, একক বিচারক কিংবা পূর্ণ আদালতের মাধ্যমে এই কার্যক্রমের শুনানি করতে হবে কি না- এই প্রশ্নে আদালত সকল পক্ষের সাথে যোগাযোগ করবে।

Reneta

একইসঙ্গে ও’ক্যালাগান নির্দেশ দিয়েছেন যে, জোকোভিচ এবং অস্ট্রেলিয়া সরকারের প্রতিনিধিত্বকারী আইনজীবীদের আজ দিনের পরে লিখিত যুক্তি জমা দিতে হবে।

প্রথমবার ভিসা বাতিলের পর গত সোমবার তার করা আপিলের প্রেক্ষিতে অজি আদালতের রায় এসেছিল, অস্ট্রেলিয়ার ভিসা পেতে কোনো বাধা নেই সার্বিয়ান তারকার। রায়ের পর তিনি টেনিস কোর্টে ফিরে অনুশীলনও করেছেন।

ঘটনার একেবারে শুরুটা গত ৬ জানুয়ারি। অস্ট্রেলিয়া সরকার জোকোভিচের ভিসা বাতিল করে দেয়। করোনা ভ্যাকসিনের তথ্য প্রকাশ না করার দায়ে মেলবোর্নের টুলামারিন বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে আট ঘণ্টা আটকেও রাখা হয়। পরে সরকারি ব্যবস্থাপনায় একটি আশ্রয়কেন্দ্রে রুমবন্দি রাখা হয়।

অজি প্রধানমন্ত্রী স্কট মরিসন সেসময় জানান, ‘জোকোভিচ কোনো বিশেষ কেউ নন। প্রত্যেকের জন্য একই নিয়ম প্রযোজ্য।’

অস্ট্রেলিয়া সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানী বেলগ্রেডসহ সার্বিয়াজুড়ে প্রতিবাদ ছড়িয়ে পড়ে। প্রতিবাদ সমাবেশ হয়েছে অস্ট্রেলিয়ায় জোকোকে রাখা হোটেলের সামনেও। সার্বিয়ান সরকার দাবি করে, অস্ট্রেলিয়া জোকোভিচের সঙ্গে অপরাধীর মতো আচরণ করছে।

পরে অস্ট্রেলিয়ার আদালতে করা আপিলে জোকোভিচের আইনজীবী জানান, করোনা আক্রান্ত হওয়ায় জোকোর পক্ষে নির্ধারিত সময়ের মধ্যে ভ্যাকসিন নেয়া সম্ভব ছিল না। আদালত টেনিস তারকার পক্ষে রায় দেন। বলে দেন দেশটিতে থাকতে কোনো বাধা নেই। এরপর খুলতে থাকে মাঠে নামার দরজাও।

অনুশীলনে ফিরে জোকোভিচ যখন বললেন, এখন শুধু খেলায় মনোযোগের সময়, সেটির চব্বিশঘণ্টা পেরিয়ে অজি ইমিগ্রেশন মন্ত্রী অ্যালেক্স হকারের ‘নিজস্ব ক্ষমতাবল’ প্রয়োগে ফের ভিসা বাতিল করে দেন সার্বিয়ান তারকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়ান ওপেনআটকউচ্চ আদালতজোকোভিচভিসাভ্যাকসিনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT