চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফ্রিদির কাছে এমনই প্রত্যাশা সাকিবের

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১০:০৮ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
সাকিব আল হাসানকে সাক্ষাৎকার দিচ্ছেন একজন সাংবাদিক. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুর থেকে: দেশি-বিদেশি তারকা ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী দল গড়া ঢাকা ডায়নামাইটসে সবশেষ যোগ হয়েছেন শহিদ আফ্রিদি। ঢাকা পর্বে প্রথম ম্যাচ নেমেই ম্যাচসেরা পাকিস্তানি অলরাউন্ডার। বল হাতে ৪ উইকেট ও ব্যাট হাতে ১৭ বলে ৩৭ রানের ইনিংস খেলে বুঝিয়ে দিলেন এত তারকা থাকার পরও কেন তাকে ডেকেছে ঢাকা।

আফ্রিদির কাছে ঢাকার অধিনায়ক সাকিব আল হাসানের প্রত্যাশা পরের ম্যাচগুলোতেও এভাবেই জ্বলে ওঠার। সিলেট সিক্সার্সের বিপক্ষে ৮ উইকেটে জয়ের পর সাকিব বললেন, ‘তার (আফ্রিদি) কাছে আমরা সব সময় এমন পারফর্মই আশা করি। এজন্যই তাকে দলে নিয়েছি। যদিও তা সব সময় হবে না।’

দারুণ বোলিংয়ের পর ব্যাট হাতে ঝড় তুলে ঢাকাকে এনে দিয়েছেন অনায়াস জয়। আফ্রিদি এদিন একাই লণ্ডভণ্ড করে দেন নাসির-সোহানদের সিলেটকে। দল তো তাকে চাইবেই।

Banglabid

তবে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ঢাকা সমশক্তির দল হলেও নিজের বোলিংকেই বেশি এগিয়ে রাখতে চান সাকিব, ‘ব্যাটিংয়ের চেয়ে বোলিংটা গুরুত্বপূর্ণ মনে হয় আমার কাছে। বিশেষ করে টি-টুয়েন্টিতে। আফ্রিদি-নারিন আছে, সাথে রনি। আমাদের বোলিং কম্বিনেশনটা বেশি ভাল। ব্যাটসম্যানরা তো সব সময় ভাল করতে পারে না। কিন্তু এ রকম বিশ্বমানের বোলিং লাইনই আমাদের সেরা শক্তি।’

বিপিএলের পঞ্চম আসরের সর্বনিম্ন (১০১) সংগ্রহ নিয়ে আফ্রিদি-লুইসদের সামনে পাত্তাই পায়নি নাসির হোসেনের দল। শনিবার তিন অঙ্ক পেরিয়ে জয় তুলে নিতে ঢাকার লেগেছে মাত্র ৪৭ বল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৭
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাশিয়ার বরফও মেসিদের আটকাতে পারল না

পরবর্তী

ধানক্ষেতেই সন্তান প্রসব করলেন রোহিঙ্গা মা

পরবর্তী
ধানক্ষেতে জন্ম নেয়া রোহিঙ্গা শিশু। ছবি: ইউনিসেফ

ধানক্ষেতেই সন্তান প্রসব করলেন রোহিঙ্গা মা

ক্রিকেট ম্যাচে দুই ক্রিকেটার মজার স্লেজিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটে কিছু মজার স্লেজিং

সর্বশেষ

‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬

”যুদ্ধের কারণে জ্বালানি ও এলএনজি সংকট”

আগস্ট ২৩, ২০২৬
ছবি: রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও ছেলে–মেয়ে (সংগৃহীত)।

একটি গামছা, চারটি মরদেহ: রংপুরে ৪ হত্যার রহস্যে যা বলছে পুলিশ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: স্থানীয় সরকার,  পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান (সংগৃহীত)।

যথাসময়ে হবে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার: বিভাগীয় বাছাই শুরু ৩১ আগস্ট

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT