চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগান নারীদের একা ভ্রমণে তালেবানের নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৫ অপরাহ্ণ ২৮, মার্চ ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

কোনো পুরুষ আত্মীয় ছাড়া আফগান নারীদের একা ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান সরকার।

এনডিটিভি জানায়, দেশটির বিমান কর্মকর্তারা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে গত বুধবার ২৩ মার্চ তালেবানের ক্ষমতা দখলের ৭ মাস পর মেয়েদের মাধ্যমিক স্কুল পুনরায় চালু করার কয়েক ঘণ্টা পরেই তা বন্ধ ঘোষণা করে দেয়া হয়।

Banglabid

আফগানিস্তানের আরিয়ানা আফগান এয়ারলাইন এবং কাম এয়ারের দুই কর্মকর্তা গতকাল রোববার রাতে জানান, একা ভ্রমণ করতে ইচ্ছুক আফগান নারীদের বোর্ডিং বন্ধ করতে নির্দেশ দিয়েছে তালেবানের মিনিস্ট্রি অব প্রমোশন অব ভার্চ্যু এন্ড প্রিভেনশন অব ভাইস।

নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা এএফপিকে জানায়, গত বৃহস্পতিবার তালেবান দুটি এয়ারলাইন্স এবং বিমানবন্দর অভিবাসন কর্তৃপক্ষের প্রতিনিধিদের সাথে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয়।

তবে মন্ত্রণালয় বলেছে, তারা নারীদের একা একা ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেনি।

Reneta

তালেবানদের সাথে বৈঠকের পর আরিয়ানা আফগানের একজন সিনিয়র কর্মকর্তার মাধ্যমে এয়ারলাইন্সের কর্মীদের কাছে জারি করা একটি চিঠির অনুলিপি পেয়েছে এএফপি, যেখানে নতুন এই নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এরআগে গত ২৮ ডিসেম্বর আফগান নারীরা দূরপাল্লা ভ্রমণ করতে চাইলে, তাদের সাথে পরিবারের একজন পুরুষ নিকটাত্মীয় থাকতে হবে বলে নির্দেশনা দিয়েছিলো তালেবান।

নভেম্বরে টেলিভিশন নাটকে নারীদের উপস্থিতি নিষিদ্ধ করে, এছাড়া নারী সাংবাদিক এবং উপস্থাপিকাকে মাথায় স্কার্ফ পরার নির্দেশনা দেয়। ১৯৯০ সালে যখন তালেবান দেশটির ক্ষমতায় ছিলো, তখনো নারীদের শিক্ষা ও কর্মক্ষেত্রে বাধার সৃষ্টি করা হয়েছিলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানতালেবান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অস্কার নিতে মঞ্চে উঠে ক্ষমা চাইলেন কেন উইল স্মিথ?

পরবর্তী

টি-স্পোর্টসকে হারিয়ে চ্যানেল আইয়ের শুরু

পরবর্তী

টি-স্পোর্টসকে হারিয়ে চ্যানেল আইয়ের শুরু

স্ত্রী-পুত্র-কন্যা খুনে আলমগীর হোসেনের মৃত্যুদণ্ড বহাল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিজেপির সহসভাপতি পদে বহাল এএমইউ’র সাবেক উপাচার্য তারিক মনসুর

আগস্ট ১৮, ২০২৬

বাংলাদেশ-ভারত বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর গুরুত্বারোপ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি।

রাঙ্গামাটিতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হত্যা: পুলিশের কাছে অভিযুক্ত যুবকের আত্মসমর্পণ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT