চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানিস্তানে ‘সব বোমার মা বোমা’ ফেলল যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১১ পূর্বাহ্ণ ১৪, এপ্রিল ২০১৭
আন্তর্জাতিক
A A
The GBU-43/B is launched from a MC-130E Combat Talon I at Eglain Air Force Base in Florida on November 21, 2003. REUTERS/U.S. Air Force photo/Handout/File photo

The GBU-43/B is launched from a MC-130E Combat Talon I at Eglain Air Force Base in Florida on November 21, 2003. REUTERS/U.S. Air Force photo/Handout/File photo

আফগানিস্তানে তথাকথিত ইসলামি স্টেটের (আইএস) সুড়ঙ্গ ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের নিক্ষেপ করা সবচেয়ে বড় অপারমাণবিক বোমা হামলায় বেশ কয়েকজন জঙ্গি নিহত হয়েছে। নিহতদের মধ্যে আফগান আইএসের শীর্ষ নেতার ভাইও রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

বিবিসি’র খবর অনুযায়ী, আফগানিস্তানের নানগারহার প্রদেশের আচিন জেলায় জঙ্গিদের সুড়ঙ্গ-আস্তানা লক্ষ্য করে বৃহস্পতিবার সন্ধ্যায় ‘সব বোমার মা’ বোমাটি নিক্ষেপ করা হয়। ৯ হাজার ৮’শ কেজি ওজনের বোমাটি নিক্ষেপের কাজে ব্যবহার করা  এমসি-১৩০ ( হারকিউলিস)  মার্কিন বোমারু বিমান।

সম্প্রতি আফগানিস্তানের নানগারহার প্রদেশে আইএস জঙ্গিদের হামলায় মার্কিন সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের একজন সেনা নিহত হন। এরপরই আইএসের সুড়ঙ্গ ঘাঁটিগুলো চিহ্নিত করে পেন্টাগন। চিহ্নিত করা সুড়ঙ্গের ওপর ভিয়েতনাম যুদ্ধে ব্যবহার করা শক্তিশালী বোমারগুলোর চেয়েও বড় আকারের বোমার বিস্ফোরণ ঘটালো যুক্তরাষ্ট্র।

Banglabid

পেন্টাগনের বরাত দিয়ে আন্তর্জাতিক মিডিয়াও বলছে, এটি আফগানিস্তানের ওপর ব্যবহৃত এ পর্যন্ত সবচেয়ে বড় অপারমানবিক বোমা। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি এই বোমা হামলা চালানোর নির্দেশ দিয়েছিলেন কিনা তা স্পষ্ট নয়।

জিবিইউ-৪৩ নামের এই বোমাটি সকল বোমার মা হিসেবে পরিচিত। যা এর আগে আর কখনোই কোন কমব্যাটে ব্যবহার করা হয়নি।

পেন্টাগনের মুখপাত্র অ্যাডাম স্টাম্পকে উদ্ধৃত করেই এ তথ্য জানানো হয়। এই বোমায় ১১ টন বিস্ফোরক ছিলো। বোমাটি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্ল্যাস্ট (মোয়াব) বোমা নামে পরিচিত ছিল। বোমাটি ফেলার আগে দেশটির সাধারণ নাগরিকের যাতে ক্ষতি না হয় সে ব্যাপারে সব ধরনের পূর্ব সতর্কতা নেওয়া হয়েছে। এমনিতেও এলাকাটি দুর্গম হওয়ায় সাধারণ মানুষ কমই বসবাস করে সেখানে।

Reneta

আইএস-কে আফগানিস্তানে ধ্বংস করতে যুক্তরাষ্ট্র এমন বোমা আরও ফেলবে, এমন কথাও পেণ্টাগন জানিয়েছে বলে জানাচ্ছে সংবাদমাধ্যমগুলো।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যে জন্ম নেয়া ভয়ঙ্কর জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট ডালপালা মেলছে আফগানিস্তানে। জিহাদী উন্মাদনায় এই জঙ্গিগোষ্ঠী আফগানিস্তান ও আশেপাশের বিশাল এলাকা নিয়ন্ত্রণে নিয়ে আবারো সেই পুরানো ‘খোরাসান’ প্রতিষ্ঠা করতে চায়। তবে আফগানদের বেশিরভাগই মনে করে এই জঙ্গিরা পাকিস্তান থেকে আসা এবং বিশেষ উদ্দেশ্য হাসিলের জন্য ‘আইএসআইএস-কে’ নামে তৎপরতা চালাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানমাদার অব অল বোম্বসসব বোমার মা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আলপনায় সাজতে প্রস্তুত মানিক মিয়া এভিনিউ

পরবর্তী

হারিয়ে যাওয়া গ্রামীণ খেলার আয়োজনে বাংলা বছরকে বরণ

পরবর্তী

হারিয়ে যাওয়া গ্রামীণ খেলার আয়োজনে বাংলা বছরকে বরণ

নারিন যেদিন উদ্বোধনী ব্যাটসম্যান

উদ্বোধনীতে নারিন চমক, সাকিব ছাড়া আরেকটি জয়

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT