চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলপনায় সাজতে প্রস্তুত মানিক মিয়া এভিনিউ

নুসরাত শারমিন নুসরাত শারমিন
১১:৪৩ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০১৭
লাইফস্টাইল
A A

আজ যারা সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে যাবেন তারা কিছুক্ষণের জন্য হলেও থমকে দাঁড়াবেন। লোকে লোকারণ্য উৎসব মুখর পরিবেশ দেখে কৌতূহল হওয়াই স্বাভাবিক। ঢাকা শহরের অন্যতম প্রশস্ত দীর্ঘ এই রাজপথের রূপ আজ বদলে যাবে। ছাই রঙা রাস্তা সাজবে নানান রঙের আলপনায়।
পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউ রাঙানো হবে আলপনায়। আয়োজন করেছে বাংলালিংক। একই সময় দেশের আরও ৫টি প্রধান শহরের গুরুত্বপূর্ণ সড়ক চট্টগ্রামের ডিসি হিল, রাজশাহীর পদ্মা নদীর পার, খুলনার শিবাড়ি সার্কেল, বরিশালের বঙ্গবন্ধু পার্ক রোড ও ময়মনসিংহের টাউন হল সার্কেলে একই সময়ে এই আলপনা উৎসব হবে। ‘আলপনায় বাংলাদেশ’ আয়োজনের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর।

নানান রকমের খাবারের দোকানগুলোতে উপচে পড়া ভিড়

ইতিমধ্যেই রাজপথ রাঙানোর কাজ শুরু হয়েছে। সারি বেঁধে সাজিয়ে রাখা হয়েছে বার্জারের রঙ। এই রঙই রাজপথ রাঙাবে আজ। সারা রাত ধরে তরুণ প্রজন্মের শতাধিক শিল্পী দৃষ্টিনন্দন আলপনায় রাঙাবেন রাজপথ। সারা রাতে চার লাখ মিটার সড়কে আলপনা আঁকা হবে। শখ করে যদি কেউ তুলির আঁচড়ে আলপনা আঁকতে চায়, তাকেও সুযোগ দেয়া হবে এখানে।
এখানে রয়েছে অনেক খাবার দোকান। নানান রকমের খাবারের দোকানগুলোতে উপচে পড়া ভিড় তাদের অনেকেই আবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে সরাসরি এসেছে এখানে। রাতের খাবারটা এখানেই সেরে নিচ্ছেন তারা। কারণ সাড়া রাত তো এখানেই কাটবে।

আছে শিশু কিশোরদের চিত্রাঙ্কনের স্থান

এছাড়াও আছে শিশু কিশোরদের চিত্রাঙ্কনের স্থান। আছে মেডিকেল সার্ভিসও। বাড়তি বাতি দিয়ে আলোকিত করে রাখা হয়েছে রাজপথ। সেই সাথে আছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আজ প্রায় পুরো রাতই চলবে আলপনা আঁকার কাজ। সব বয়সী শিল্পীমনাদের মিলন মেলায় পরিণত হয়েছে ‘আলপনায় বাংলাদেশ’ আয়োজনটি।

Banglabid

ছবি : ওবায়দুল হক তুহিন

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাঙালি সংস্কৃতিকে বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না: উদীচী

পরবর্তী

আফগানিস্তানে ‘সব বোমার মা বোমা’ ফেলল যুক্তরাষ্ট্র

পরবর্তী
The GBU-43/B is launched from a MC-130E Combat Talon I at Eglain Air Force Base in Florida on November 21, 2003. REUTERS/U.S. Air Force photo/Handout/File photo

আফগানিস্তানে 'সব বোমার মা বোমা' ফেলল যুক্তরাষ্ট্র

হারিয়ে যাওয়া গ্রামীণ খেলার আয়োজনে বাংলা বছরকে বরণ

সর্বশেষ

জিততে এসেছি, দেখা যাক কী হয়: শরিফুল

আগস্ট ১৯, ২০২৬
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন, ছবি: সংগৃহীত।

বাংলাদেশের গণমাধ্যম আগের যেকোনো সময়ের চেয়ে স্বাধীন: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার হোটেলে আগুন: বিশেষ তদন্ত দল গঠন

আগস্ট ১৯, ২০২৬
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ, ছবি: সংগৃহীত।

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT