চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উদ্বোধনীতে নারিন চমক, সাকিব ছাড়া আরেকটি জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৯ পূর্বাহ্ণ ১৪, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A
নারিন যেদিন উদ্বোধনী ব্যাটসম্যান

নারিন যেদিন উদ্বোধনী ব্যাটসম্যান

আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্যারিয়ারে তার রান ৪৩ ম্যাচে ১৪৫! গড় ১৩ এর ঘরে। সব ধরনের টি-টুয়েন্টি মিলিয়ে রান ২১৮ ম্যাচে ৫৮৯, গড় সাড়ে ১১ এর কাছে। সেই সুনীল নারিনকেই কিনা ওপেনিংয়ে নামিয়ে চমকে দিল কেকেআর। সাকিব আল হাসানকে ছাড়াই একাদশ সাজানো এই ম্যাচে আরেকটি দুর্দান্ত জয় পেয়েছে দলটি। বৃহস্পতিবার পাঞ্জাবকে হারিয়েছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে।

ইডেন গার্ডেন্সে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭০ রান তোলে কিংস ইলেভেন পাঞ্জাব। দলটির পাঁচ ব্যাটসম্যান ২০-এর ওপর রান করেছেন। কিন্তু কেউই ৩০-এর কোটা পার করতে পারেননি।

উমেশ যাদব নিয়েছেন ৪ ওভারে ৩৩ রানে ৪ উইকেট। নারিনের দখলে ১টি, ৪ ওভারে ১৯ রান খরচায়।

জবাব দিতে নেমে ২১ বল আর ৮ উইকেট হাতে রেখেই জয়ে নোঙর ফেলে কলকাতা নাইট রাইডার্স।

বাঁহাতি ব্যাটসম্যান সুনীল নারিনের সব ধরনের টি-টুয়েন্টি মিলিয়ে সর্বোচ্চ সংগ্রহটি ছিল ৩০ রানের। এদিন ৩৭ রান করে সেটি টপকে গেছেন। ৪ চার ও ৩ ছয়ে ১৮ বলে সাজানো তার ইনিংসটি। উদ্বোধনীতে ৫.৪ ওভারে ৭৬ রান তুলেছেন গৌতম গাম্ভীরকে নিয়ে। হয়েছেন ম্যাচ সেরা।

অধিনায়ক গাম্ভীর ১১ চারে ৪৯ বলে ৭২ রানে অপরাজিত ছিলেন। ম্যাচ জিতে মাঠ ছাড়ার সময় তার সঙ্গী মনিষ পান্ডে অপরাজিত ১৬ বলে ২৫ রানে। মাঝে ১৬ বলে ২৬ রানে ফিরেছেন রবিন উথাপ্পা।

Reneta

এবার ৩ ম্যাচে দ্বিতীয় এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের শীর্ষে কলকাতা। সমান ম্যাচে এক জয়ে তিনে পাঞ্জাব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০১৭কেকেআর
শেয়ারTweetPin

সর্বশেষ

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সৌদিতে অপরাধে জড়িত প্রবাসীদের ছাড় নয়’

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT