চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ের তিন বছর, আনুশকা বললেন ‘শিগগির আমরা তিন হবো’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৯ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০২০
অন্যান্য, বিনোদন
A A

দাম্পত্য জীবনের তৃতীয় বছর পার করলেন ভারতীয় শোবিজ অঙ্গনের আলোচিত দম্পতি অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলি। শুক্রবার (১১ ডিসেম্বর) তাদের তৃতীয় বিবাহবার্ষিকী।

বিশেষ এই দিনটিতে নিজের ইনস্টাগ্রাম থেকে আনুশকার সঙ্গে বিয়ের একটি ছবি প্রকাশ করেছেন বিরাট। সাদা-কালো সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তিন বছর এবং সারাজীবন একসঙ্গে থাকার পথে’। বিরাটের এই পোস্টে ইতোমধ্যেই তাদের ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে।

অন্যদিকে আনুশকাও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বিরাটের সঙ্গে তোলা সম্প্রতি একটি ছবি। যার ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমাদের তিন বছর, খুব শিগগির আমরা তিন হবো’।

Banglabid

আসছে জানুয়ারিতেই আনুশকা-বিরাটের কোল জুড়ে আসবে তাদের প্রথম সন্তান। এর আগে গত ২৭ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আনুশকার মা হওয়ার খবর প্রকাশ্যে আনেন এই দম্পতি। যেখানে বেবি বাম্পসহ বিরাটের সঙ্গে একটি ছবি পোস্ট করে আনুশকা লেখেন, ‘আমরা তিনজন, ২০২১ সালের জানুয়ারিতে আমাদের সন্তান আসছে।’

২০১৩ সালে একটি শ্যাম্পুর বিজ্ঞাপন করতে গিয়ে বিরাটের সঙ্গে আনুশকার পরিচয় হয়। সেখান থেকে বন্ধুত্ব অতঃপর প্রেম। এরপর ২০১৭ সালে সবাইকে চমকে দিয়ে ইতালিতে ডেস্টিনেশন ওয়েডিংয়ের মাধ্যমে তাদের সাত পাকে বাঁধা পড়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনুশকা শর্মাবলিউডবিরাট কোহলি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শান্তকে ‘ফাইটার ক্যাপ্টেন’ বলছেন সাইফউদ্দিন

পরবর্তী

যুক্তরাষ্ট্র চেয়েছিলো চীন পাকিস্তানের পক্ষে যুদ্ধে যেনো অংশ নেয়

পরবর্তী
বিজয়ের মাস

যুক্তরাষ্ট্র চেয়েছিলো চীন পাকিস্তানের পক্ষে যুদ্ধে যেনো অংশ নেয়

ক্যান্টনমেন্ট বোর্ড জামে মসজিদের উদ্বোধন করলেন সেনাপ্রধান

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT