চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তকে ‘ফাইটার ক্যাপ্টেন’ বলছেন সাইফউদ্দিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

নাজমুল হোসেন শান্তর মাঝে ভবিষ্যৎ বাংলাদেশ অধিনায়কের ছবি দেখছেন মোহাম্মদ সাইফউদ্দিন। বয়সভিত্তিক পর্যায় থেকেই শান্তর নেতৃত্ব উপভোগ করে আসছেন। চলতি বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপেও ব্যতিক্রম হয়নি সেটির।

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে নিজেকে দারুণভাবে খুঁজে পেয়েছেন শান্ত। ব্যাটসম্যান হিসেবে মেলে ধরেছেন ডানা। সর্বোচ্চ রান, স্ট্রাইকরেট ও ছয়ের মারে আসরটির এখন পর্যন্ত সেরা তিনিই। ব্যাটসম্যান হিসেবে তো বন্দনা চলছেই, অধিনায়কত্বও প্রশংসিত হচ্ছে।

মিনিস্টার গ্রুপ রাজশাহী ৭ ম্যাচে মাত্র ৪ পয়েন্ট নিয়ে পাঁচ দলের আসরে টেবিলের চতুর্থ স্থানে থাকলেও শান্তর সামনে থেকে দেয়া নেতৃত্ব দলকে উজ্জীবিত করছে বলে মনে করেন সাইফউদ্দিন। পেস অলরাউন্ডার বলছেন, ব্যাট হাতে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে একদিন বাংলাদেশের নেতৃত্ব আসবে শান্তর কাঁধে।

‘কোনো সন্দেহ নেই। সে(শান্ত) একজন ফাইটার ক্রিকেটারই নয়, একজন ফাইটার অধিনায়কও। মাঠে ও যেভাবে ফিল্ডিং সাজায়, অধিনায়কত্ব করে এবং গোটা দলকে অনুপ্রেরণা যোগায়, সেটা সত্যিই প্রশংসনীয়।’

‘আমরা অনূর্ধ্ব-১৫ দল থেকে ওকে দেখে আসছি। সেই ২০১০ সাল থেকে। ও আর (মেহেদী হাসান) মিরাজ একসঙ্গে ছিল। ওই সময় হয়ত মিরাজ বেশি নেতৃত্ব দিত। কিন্তু মিরাজ চোটে থাকলে বা অসুস্থতার কারণে কোনো ম্যাচ খেলতে না পারলে শান্তই বেশিরভাগ সময় অধিনায়কত্ব করত।’

‘আসলে আমরা মিরাজ ও শান্ত দুজনের নেতৃত্বই ছোটবেলা থেকে উপভোগ করতাম। শান্ত যেভাবে ব্যাটিং করছে, যদি সে ধারাবাহিক থাকে, চার-পাঁচ বছর পর (জাতীয় দলের) নেতৃত্ব হয়তো সে-ই পাবে। যদি দেখেন, হাই-পারফরম্যান্স দল, ‘এ’ দল, সব জায়গায় সে নেতৃত্ব দিয়েছে। নিশ্চয়ই ওর মধ্যে নেতৃত্বগুণ আছে বলেই দায়িত্ব পাচ্ছে।’

Reneta

‘এখনও কিন্তু সে মাঠে অসাধারণ অধিনায়কত্ব করছে, কিন্তু ম্যাচের ফল হয়তো আমাদের দিকে আসছে না। মাঠের ভিতরে-বাইরে মিলিয়ে ও যেভাবে সবাইকে উৎসাহ দিয়ে যাচ্ছে, সেটা অসাধারণ।’

৭ ম্যাচে ২৯০ রান। এক সেঞ্চুরি, দুই ফিফটি। বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে সর্বোচ্চ রান সংগ্রাহক শান্ত। সবচেয়ে বেশি ২১টি ছক্কা এসেছে তার ব্যাট থেকে। ব্যক্তিগত পারফরম্যান্সের প্রতিফলন ঘটেনি দলীয় ফলাফলে। বঙ্গবন্ধু কাপে বেশ কয়েকটি ম্যাচ খুব কাছে গিয়ে হেরেছে রাজশাহী।

গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে মুখোমুখি প্রথম দেখায় তারা হেরেছে মাত্র ১ রানে। নিজেদের শেষ ম্যাচে ২২০ রানের পাহাড় গড়েও বরিশালের কাছে হেরেছে। সেই ম্যাচেই অসাধারণ এক সেঞ্চুরি করেছিলেন শান্ত। অধিনায়ককে জয় উপহার দিতে পারেননি সতীর্থ বোলাররা। এজন্য আক্ষেপের শেষ নেই সাইফউদ্দিনের।

‘ম্যাচের পর ও(শান্ত) স্বাভাবিক ছিল। আমি আর মেহেদী রাজশাহী টিমের মেইন বোলার। আমরা যখন ৮ ওভারে ৮০ রান দেই। আসলে স্বাভাবিক একটা অসাধারণ ইনিংস খেলা ক্রিকেটারকে জয় উপহার দিতে পারিনি। এই জিনিসটা ওর কেমন খারাপ লেগেছে জানি না। কিন্তু আমার নিজের কাছে খুব খারাপ লাগছিল।’

‘যদি আরেকটু ইকোনমিক্যাল হতে পারতাম। পাওয়ার-প্লে’তে একটা দুইটা উইকেট বের করে দিতে পারতাম। শান্ত যে ইনিংসটা খেলেছে, জয় প্রাপ্য ছিল। ইমন অসাধারণ ব্যাটিং করেছে। তারপরও অনেক খারাপ লাগছিল, সান্ত্বনা দেয়ার ভাষা ছিল না। যদি সুযোগ আসে চেষ্টা করবো এই ভুলগুলো যেন আর না করি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাজী গ্রুপ চট্টগ্রামফরচুন বরিশালবেক্সিমকো ঢাকামিনিস্টার গ্রুপ রাজশাহীলিড স্পোর্টসশান্তসাইফউদ্দিন
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT