চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আনকাট’ সেন্সর পেল ‘নীল ফড়িং’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৩ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০১৮
বিনোদন
A A

ইদ্রিস হায়দার পরিচালিত ছবি ‘নীল ফড়িং’ ‘আনকাট’ সেন্সর পেয়েছে। সোমবার ছবিটি সেন্সরে প্রদর্শনের পর মুক্তি অনুমতি পায়।

সেন্সর বোর্ডের সচিব আলী সরকার চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করে বলেন, দুই সপ্তাহ আগে সেন্সরে ‘নীল ফড়িং’ জমা পড়ে। গতকাল ‘নো অবজেকশন’ ক্যাটাগরিতে সেন্সর দেয়া হয়েছে। ছবিটি দেখে সেন্সর সদস্যরা প্রশংসাও করেছেন। শিগগির সেন্সর সনদ প্রদান করা হবে।

‘নীল ফড়িং’ প্রযোজনা করেছে নোমান ফিল্মস, প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল্লাহ আল নোমান। ‘নীল ফড়িং’ ছবিতে অভিনয় করেছেন  সাইফ চন্দন, আফ্রি, চম্পা, শহীদুল আলম সাচ্চু, কচি খন্দকার, শিপন মিত্র, মুকিত জাকারিয়া প্রমুখ।

Banglabid

ছবিটি নিয়ে সাইফ চন্দন বলেন, আমি এই ছবির ভাইটাল চরিত্রে অভিনয় করেছি। দর্শক ছবিটি দেখলে বুঝতে পারবেন আমার চরিত্র কেমন এবং এর গুরুত্ব কতটুকু। আমার সঙ্গে আফ্রিকেও দেখা যাবে ভাইটাল চরিত্রে।

‘নীল ফড়িং’ নিয়ে ভীষণ উচ্ছ্বাসিত আফ্রি। একটি ওয়েব সিরিজের শুটিং-এ তিনি এখন আছেন ভারতে। সেখান থেকে চ্যানেল আই অনলাইনকে আফ্রি বলেন, ফাইনালি ‘নীল ফড়িং’ সেন্সর থেকে মুক্তি অনুমতি পেল। খবরটি শুনে আমি ভীষণ খুশি হয়েছে।

Reneta

তিনি বলেন, এই ছবিতে আমি কাজ করেছিলাম শুধুমাত্র গল্পের কারণে। এর আগে কয়েকটি ছবিতে কাজ করেছি। শুটিং এর সময় বুঝলাম প্ল্যানিং অনুযায়ী কাজ হচ্ছে না। এদিক থেকে ‘নীল ফড়িং’ একেবারেই আলাদা। খুব যত্ন নিয়ে পুরো কাজ করেছি।

‘নীল ফড়িং’ ছবিতে অবনী চরিত্রে অভিনয় করা আফ্রি জানান, সামাজিক প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে ‘নীল ফড়িং’।

এর আগে ২০১৫ সালে তার অভিনীত ‘স্বপ্ন যে তুই’ ছবি মুক্তি পেয়েছিল। এরপর এই ছবি দিয়ে তিনি আবার রূপালী পর্দায় আসছেন।

‘নীল ফড়িং’ ছবির সংগীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ। এর কাহিনি, সংলাপ করছেন নির্মাতা ইদ্রিস হায়দার নিজেই। প্রযোজক আবদুল্লাহ আল নোমানের ভাষ্য, শিগগির ছবিটি মুক্তি দেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফ্রিসেন্সর বোর্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিসিবিতে আফজালুর রহমানের আত্মার শান্তি কামনা

পরবর্তী

মায়ার দুর্নীতির মামলার আপিল শুনানি শেষ, রায় ৭ অক্টোবর

পরবর্তী
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

মায়ার দুর্নীতির মামলার আপিল শুনানি শেষ, রায় ৭ অক্টোবর

তৈমুরের নিরাপত্তায় দেহরক্ষী

সর্বশেষ

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬

যশোরের আউশ চাষিদের জন্য আশীর্বাদ ব্রি ধান ৯৮ ও ড্রাইয়ার মেশিন

আগস্ট ২০, ২০২৬

টেকসই চামড়াখাত বিনির্মাণে ত্রিপক্ষীয় পরামর্শক কমিটি: টিসিসি

আগস্ট ২০, ২০২৬

মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT