চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আত্মসমর্পণের মধ্যদিয়ে প্লেন ছিনতাই নাটকের অবসান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৩ পূর্বাহ্ণ ২৯, মার্চ ২০১৬
আন্তর্জাতিক
A A

জিম্মি, আত্মসমর্পণ এবং সর্বশেষ গ্রেফতার নাটকের মধ্যে দিয়ে শেষ হলো মিশরের প্লেন ছিনতাইয়ের ঘটনা। জিম্মি নাটকের কয়েক ঘণ্টা পর নিরাপত্তা বাহিনী কাছে আত্মসমর্পণ করেন ঘটনার মূল হোতা ইব্রাহীম সামাহ। পরে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার স্থানীয় সময় সকালে ছিনতাই হয় মিশরের সরকারি এয়ারলাইন্স ‘ইজিপ্ট এয়ার’ এর এমএস১৮১ প্লেনটি। আলেকজান্দ্রিয়া থেকে উড্ডয়নের পর প্লেনটি ছিনতাই হয়। প্লেনটিতে ৮০ জনের বেশি যাত্রী ও ক্রু ছিল। আত্মঘাতী বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে প্লেনটি সাইপ্রাসে অবতরণে বাধ্য করে ছিনতাইকারী।

প্রথমে চার বিদেশী ও ক্রু বাদে ছিনতাই হওয়া প্লেনটি সব যাত্রীকে ছেড়ে দেয় ছিনতাইকারী। পরে বিদেশী নাগরিক ও ক্রুকে ছেড়ে দিয়ে নিজে আত্মসমর্পণ করেন সামাহ।

সামাহ’র আত্মসমর্পণ ও গ্রেফতারের কথা নিশ্চিত করে সাইপ্রাসের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় জানায়, ‘ঘটনার সমাপ্তি, ছিনতাইকারী গ্রেফতার।’

তবে ছিনতাইয়ের আসল ঘটনা এখনো পর্যন্ত অস্পষ্ট হলেও এর আগে মিশর ও সাইপ্রাস কর্তৃপক্ষ জানায়, ব্যক্তিগত কোনো কারণে প্লেনটি ছিনতাই করেছে ছিনতাইকারী। এমনও বলা হয়, ‘রাজনৈতিক আশ্রয়ের’ উদ্দেশ্য প্লেনটি ছিনতাই করা হয়েছে।

পরে সাইপ্রাস ব্রডকাস্টিং (সিওয়াইবিসি) জানায়, সাইপ্রাসে বসবাস করা বিচ্ছেদ হওয়া বউয়ের দেখা পেতে এই কাণ্ড ঘটিয়েছেন সামাহ। কিন্তু আরেকটি সূত্র বলছে, মিশরে কয়েকজন নারী কারাবন্দীকে মুক্ত করার লক্ষ্যে প্লেন ছিনতাই করে সামাহ।

সাইপ্রাস ব্রডকাস্টিংয়ের বরাতে বিবিসি জানায়, ঘটনা শেষ দিকে মিশরীয় ওই নাগরিক দু-হাত উঁচু করে আত্মসমর্পণের ভঙ্গিতে প্লেন থেকে নেমে আসেন। এরপর তাকে গ্রেফতার করা হয়। এর অল্প সময় আগেই প্লেন থেকে বের হয়ে আসেন জিম্মি সর্বশেষ চার বিদেশী যাত্রী ও প্লেনের ক্রু।

ট্যাগ: প্লেন ছিনতাই
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিজামীর রিভিউ: দ্রুত শুনানি চায় রাষ্ট্রপক্ষ

পরবর্তী

তারকাদের মিলনমেলা

পরবর্তী

তারকাদের মিলনমেলা

চট্টগ্রামে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ১

সর্বশেষ

বিয়েতে ভয় !!

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’, নিবন্ধনের সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে মিলিতে হচ্ছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT