চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আতঙ্ক নয়, সচেতনতা জরুরি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৯ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০২০
সম্পাদকীয়, স্বাস্থ্য
A A
ভাইরাস

গত কয়েকদিন ধরে নতুন এক ভাইরাস সারাবিশ্বে মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে। বলা হচ্ছে, এই ভাইরাস এর আগে কখনো মানুষের শরীরে ছড়ায়নি। বর্তমান পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাতে ধারণা করা হচ্ছে; পুরোবিশ্বেই এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। প্রথমে চীনের উহান প্রদেশে এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এরপর তা এখন পর্যন্ত জাপান, থাইল্যান্ড, হংকং, দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ানে ছড়িয়েছে।

করোনা ভাইরাসের নতুন এই সংস্করণ শুরু হচ্ছে জ্বর দিয়ে। তারপর কাশি থেকে গলা ব্যথা। এমনকি কারো কারো তীব্র শ্বাসকষ্টের পর নিউমোনিয়ার পরিণত হয়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই ভাইরাসকে দুই বছর আগের সার্স ভাইরাসের সঙ্গে মিল আছে বলে জানাচ্ছেন।

আমরা এরই মধ্যে জেনেছি চীনে এই ভাইরাসে বহু মানুষ আক্রান্ত হয়েছে। যদিও দেশটির সরকারের দাবি শ’দুয়েক মানুষের শরীরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ সংশ্লিষ্টদের ধারণা এই সংখ্যা কয়েক হাজার। এরই মধ্যে আক্রান্তদের চারজন মারাও গেছেন। সংখ্যা নিয়ে চীনের ভিন্ন অবস্থান হলেও তারা প্রথমবারের মতো স্বীকার করেছে, মানুষ থেকে মানুষের শরীরে এই ভাইরাস সংক্রমণের প্রমাণ পাওয়া গেছে।

Banglabid

চায়না ডেইলির এক প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্ত চিকিৎসাসেবার দায়িত্বে থাকা বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মীর শরীরে এই ভাইরাস পাওয়া গেছে। আর এ কারণেই আশঙ্কা করা হচ্ছে এই ভাইরাস দ্রুত চারদিকে ছড়িয়ে পড়তে পারে। তবে আশার কথা ভাইরাসটি প্রতিরোধ যোগ্য। দ্রুত রোগ নির্ণয়ের পাশাপাশি চিকিৎসা এবং এ নিয়ে ব্যাপক সচেতনতা তৈরি করতে পারলে নিয়ন্ত্রণে থাকবে করোনা ভাইরাস।

আমরা লক্ষ্য করেছি, বাংলাদেশে এই ভাইরাসের বিস্তার রোধে খুব দ্রুতই কার্যকর পদক্ষেপ নিয়েছে সরকার। বিশেষ করে রোগ ছড়ানোর অন্যতম উৎস দেশগুলো থেকে আসা মানুষকে বিমানবন্দরেই থার্মাল স্ক্যানিং শুরু করেছে। বিমানকর্মীদের পাশাপাশি কাজ করছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। সন্দেহজনক কিছু দেখলেই তারা কোনো কোনো ব্যক্তিকে কুর্মিটোলা জেনোরেল হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে।

সরকারের এই উদ্যোগকে আমরা অত্যন্ত সঠিক এবং সময়োপযোগী বলে আমরা মনে করি। কেননা এই ধরনের পরিস্থিতিতে মানুষ আন্তঙ্কিত হয়ে পড়ে। তাদের শান্ত রেখে সঠিক পদক্ষেপেই সমস্যাকে নিয়ন্ত্রণে রাখতে হয়। নিশ্চিত করেই বলা যায়, এ ক্ষেত্রে সচেতনতার কোনো বিকল্প নাই। মানুষ সচেতন হলে শুধু করোনা ভাইরাস কেন, যে কোনো বড় সমস্যারও সমাধান সম্ভব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনা-বাংলাদেশে সতর্কতাচীনে করোনা ভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেসবুক-ইনস্টাগ্রামের বিরুদ্ধে যে ভয়ানক অভিযোগ!

আগস্ট ১৭, ২০২৬

৩০০ ফুট উচ্চতা থেকে স্পেনে বিমান বিধ্বস্ত, আহত মালদ্বীপের পাইলট

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

নেপালে রানওয়েতে ধরা পড়ে ত্রুটি, ৭ ঘণ্টা পর ঢাকায় ১২৭ যাত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প

আগস্ট ১৭, ২০২৬
ছবি: তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন।

সহজ বাংলা ভাষায় লিখিত তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT