চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আজ আমার আব্বুর জন্মদিন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৪ পূর্বাহ্ণ ২৭, জুলাই ২০১৭
তারকাকথন
A A
পরিবারের সঙ্গে সৈয়দ হাসান ইমাম

পরিবারের সঙ্গে সৈয়দ হাসান ইমাম

আজ সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামের ৮৩তম জন্মদিন। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বাবাকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন সৈয়দা তানজিনা ইমাম। তিনি লিখেছেন—

আজ আমার আব্বুর ৮৩তম জন্মদিন। একেবারে ঘরোয়াভাবে ভালোবাসা জানালাম। আমাদের পরিবারের মধ্যমনি আমার আব্বুর আদরে প্রশ্রয়ে শিক্ষায় আমাদের বেড়ে ওঠা। আমরা তিন ভাইবোন নয় শুধু, আমার চাচাতো ভাইরা, আমার সন্তানরাও আব্বুর স্নেহে যত্নে আজকের মানুষ হয়েছে।

এই পোস্ট দেখলে হয়তো আরও বহু মানুষ বলবেন, তারাও আমার আব্বুর স্নেহধন্য।

Banglabid

আব্বু অত্যন্ত ব্যস্ত নায়ক,অভিনেতা, সংস্কৃতিকর্মী, সংগঠক, স্বাধীনতা পূর্বকাল থেকে বিভিন্ন পর্যাযের আন্দোলনে নেতৃত্ব দিলেও সংসারে কখনোই অমনোযোগী ছিলেন না। তার সন্তান অথবা আমাদের আম্মু ও কখনোই কোন অভিযোগের সুযোগ পাননি।

আমাদের বেড়াতে নিয়ে যাওয়া, মাছ বেছে খাওয়ানো, পরীক্ষার আগে পড়ানো, জন্মদিনে কোন পার্কে, জাদুঘরে বা অন্য কোথাও বেড়াতে নিয়ে যেতে সময়ের অভাব হয়নি। প্রায় প্রতি বছর গ্রীষ্মের বা রোজার ছুটিতে দশ পনের দিনের জন্য বেড়াতে যেতাম। এমনকি আমার সন্তানরাও তাদের নানাভাইয়ের সাথে এমনিভাবে বেরিয়েছে।

আমার দুই ভাইবোন সপরিবারে বিদেশে থাকে। কিন্তু আব্বু আম্মুর দেওয়া পারিবারিক বন্ধন আমাদের দূরে যেতে দেয় না কখনোই। স্থানিক দূরত্ব যেমন কোন ব্যবধান তৈরি করেনি, তেমনি অতো দূরে থেকেও আব্বু অন্য দুই সন্তান ও সমানভাবে দেশদরদী এবং মনে প্রাণে বাংলার সংস্কৃতির ধারক। এসবই আমাদের বাবা মা দাদী- পরিবারের শিক্ষা।

Reneta

এখনো কোথাও গেলে বাবার পরিচয়ে পরিচয় করিয়ে দেন সবাই। নিজের পরিচয় ছাপিয়ে আব্বুর পরিচয়ে পরিচিত হওয়া আমাকে গর্বিত করে। এমন একজন আমার পিতা যাঁকে দেশের অধিকাংশ মানুষ শ্রদ্ধায় চেনে। আব্বুর প্রাণের গানের ভাষা আমরা হয়তো শিখতে পারিনি। তবে এটা সত্য যে আমরা তিন ভাইবোনই আমুত্যু আব্বুর মতো হবার চেষ্টা করে যাবো নিরন্তর। আমাদের জীবনে আব্বুই আদর্শ।

আমরা তোমাকে শুধু বাবা হিসেবেই ভালোবাসি শ্রদ্ধা করি না, একজন আদর্শ মানুষ হিসাবেও আমাদের আব্বু আমাদের প্রাতঃস্মরণীয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সৈয়দ হাসান ইমাম
শেয়ারTweetPin

সর্বশেষ

বৃষ্টির দিনে চুলের যত্নে যে বিষয়গুলো মনে রাখা জরুরি

আগস্ট ১৭, ২০২৬

জুলাই হত্যা মামলা: ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার রায় যেকোন দিন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর দুই সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ

আগস্ট ১৭, ২০২৬

বিএনপি সরকারের ১৮০ দিন: প্রতিশ্রুতি পূরণে কতটা এগোল সরকার?

আগস্ট ১৭, ২০২৬

ব্র্যাক ইউনির্ভাসিটির ২৫ বছর পূর্তিতে ‘এক্সিবিশন ইন হাউস’ প্রদর্শনী

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT