চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ আব্বার শরীরত্যাগী হওয়ার ৩০ বছর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৭ পূর্বাহ্ণ ১০, জুলাই ২০১৫
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

কবি আহসান হাবীবের মৃত্যুবার্ষিকী আজ। ফেসবুক পোস্টে পিতাকে স্মরণ করেছেন পুত্র মঈনুল আহসান সাবের।

সাবের লিখেছেন: আমার জন্ম এখনকার পুরনো ঢাকায়। যে সময়ের কথা বলছি, ৫০ এর শেষদিকে, পুরনো ঢাকা তখন এতটা পুরনো হয়ে ওঠেনি। থাকতাম বংশাল, মাহুতটুলি, আরমানিটোলা। আমার কিছুই মনে নেই ওসময়ের কথা। পরে গল্প শুনেছি আম্মী আর বড় বোনের মুখে।

দেশের অন্যতম কথাসাহিত্যিক লিখেছেন: সেসময়ে আব্বা কেমন ছিল, আমাকে কোলে নিয়ে ঘুরত কি ঘুরত না, অনেক বা অল্প গল্প করত কি করত না, মনে নেই। আব্বার কথা মনে আছে, আমরা যখন গোপিবাগ চলে এলাম, তখন থেকে। তবে সম্পর্ক গাঢ় হওয়ার বয়স তখনও আমার হয়নি। তবে টুকরো টুকরো মজার স্মৃতি অনেক।

Banglabid

‘আব্বার সঙ্গে সম্পর্ক গাঢ় হতে শুরু করল আমরা তখনকার আয়ুব গেইট নিউ কলোনীতে চলে আসার পর। তখন আমিও একটু একটু করে বড় হচ্ছি। হাজারটা দুষ্টুমি, হাজারটা অনিয়ম, লেখাপড়ায় দেড় হাজারটা ফাঁকিবাজি, কলোনির প্রতিপক্ষ দলটির সঙ্গে মারামারি, একবার রান্নাঘর থেকে বটি হাতে বেরিয়ে পড়া একজনকে কেটে ফেলব বলে, এই এতসবকিছুর পরও নিজের অজান্তে জীবনের বহু দরজা তখন ধীরে ধীরে খুলে যাচ্ছে। তার সন্তানদের জন্য কিনে রাখা বই তখন উঠে এসেছে হাতে। আমি পড়ছি আর দেখছি। পড়ছি আর বহুদূর পর্যন্ত দেখছি। আরেকবার, মনে আছে, এক বিকালে আব্বা আমাকে নিয়ে বেরিয়ে পড়লেন। কখনো ট্যাক্সি কখনো রিকশা। আমরা দুজন এগোই আর আব্বা আমাকে চিনিয়ে দেন, এটা নিউ মার্কেট, এটা হাইকোর্ট, এটা গুলিস্তান, এটা নওয়াবপুর। বিস্মিত আমার সেটা ছিল আব্বার হাত ধরে চিনে নেওয়া। যে শহরে আমি বড় হয়ে উঠব, সে শহর চিনে নেওয়া। এ যেন মানুষ আর জীবন চিনে নেওয়ার পূর্বপ্রস্তুতি, আব্বার হাত ধরে,’ এভাবে বাবার কথা বলেছেন ছেলে মঈনুল আহসান সাবের।

তিনি লিখেছেন: তারপর আব্বার হাত ধরে আরও কত দেখা হলো। জীবন ছোট, তাই আরও কিছু দেখা হলোও না। তবে আব্বার হাত থেকে গেল। আমার বয়স যখন ২৮, তখন তার মৃত্যু। তারপর ৩০ বছর গেছে। তাকে পাওয়ার চেয়ে না পাওয়ার সময় দীর্ঘ। কিন্তু পাই কি না?

‘জীবনে কত সীমাবদ্ধতা কত গ্লানি কত অপ্রাপ্তি কত অপমান! এ সমাজ কত ব্যবস্থা করে রেখেছে মানুষকে নত আর ছোট করে দেওয়ার। এসব সময়ে মাঝেমাঝে বড় নুয়ে পড়ি। তখন কেউ বুঝি টেনে তোলে আলতো হাতে। কে? আব্বা? আমি জিজ্ঞেস করি, আব্বা, তুমি? উত্তর আসে, হ্যাঁ রে। নে, ওঠ এবার। সোজা হয়ে।’

Reneta

পোস্টটি সাবের শেষ করেছেন এভাবে: আজ আব্বার শরীরত্যাগী হওয়ার ৩০ বছর হলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেলিব্রেটি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আইটেম গানে অাবারো কারিনা (ভিডিওসহ)

পরবর্তী

যাকাত ট্র্যাজেডির ঘটনায় তদন্ত কমিটি

পরবর্তী

যাকাত ট্র্যাজেডির ঘটনায় তদন্ত কমিটি

যাকাত নিতে গিয়ে যতো দুর্ঘটনা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইউক্রেন হামলায় রাশিয়াকে সহায়তায় নর্থ কোরিয়ার ড্রোন ইউনিট

আগস্ট ২২, ২০২৬

কক্সবাজার-ঢাকা রুটের বাসে আগুন, যেভাবে প্রাণে বাঁচলেন ৩০ যাত্রী

আগস্ট ২২, ২০২৬

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

আগস্ট ২২, ২০২৬

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ফখরুল-রিজভীর নতুন দায়িত্বে উজ্জীবিত বিএনপির তৃণমূল

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT