চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজগর ফারহাদির ছবিতে শুরু কান চলচ্চিত্র উৎসব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৩ অপরাহ্ণ ০৮, মে ২০১৮
বিনোদন
A A

ইরানের প্রখ্যাত নির্মাতা আজগর ফারহাদির পরিচালনায় আলোচিত চলচ্চিত্র ‘এভরিবডি নোজ’ দিয়ে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে প্রাচীন ও সম্মানজনক কান চলচ্চিত্র উৎসবের ৭১তম আসর।

ফ্রান্সের সাগর পাড়ের শহর কানের পালে দো ফেস্টিভ্যাল ভবনে আজ থেকে শুরু হয়ে ১৯মে পর্যন্ত চলবে এ উৎসব।

বরাবরের মতো এবারও লালগালিচায় হাঁটবেন হলিউড-বলিউডের সব সুন্দরীরা। এরই মধ্যে হলিউডের চলতি সময়ের প্রায় সব শীর্ষ তারকা কান শহরে ভিড় জমাতে শুরু করেছেন। দু’বারের অস্কারজয়ী আসগর ফারহাদির ‘এভরিবডি নোজ’ সিনেমা প্রদর্শনের মধ্য দিয়ে এবারের উৎসব উদ্বোধন হবে।

প্রতিযোগিতা বিভাগে স্থান পাওয়া ১৮টি ছবির ৯টিই এশীয় নির্মাতাদের সৃষ্টি। এ বিভাগে দু’জন মার্কিন নির্মাতার ছবি ঠাঁই পেয়েছে। এবারের উৎসবে ফরাসি নির্মাতা গঁদার, মার্কিন নির্মাতা স্পাইক লি, ইরানের জাফর পানাহির কাজগুলোও জায়গা করে নিয়েছে প্রতিযোগিতা বিভাগে।

ঘোষণা করা হয়েছে আ সারতেঁ রিগার বিভাগে নির্বাচিত ছবির নামও। এ বিভাগে এ বছর নারী নির্মাতাদের সংখ্যা চোখে পড়ার মতো। ভারতীয় অভিনেত্রী নন্দিতা দাস পরিচালিত ‘মান্টো’ ছবিটি এ বছর আ সারতেঁ রিগা বিভাগের জন্য নির্বাচিত হয়েছে।

ছবিতে মান্টোর চরিত্রে অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। এছাড়াও ৭১তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘মাস্টার অব দ্য সেরেমনি’ হিসেবে ঘোষণা করা হয়েছে ফরাসি অভিনেতা ও নির্মাতা এদুয়ার বায়েরের নাম।

এই বছরের কান চলচ্চিত্র উৎসবের জুরি মন্ডলীর প্রধান হিসেবে থাকছেন অভিনেত্রী কেট ব্লানচেট। জুরির অন্য সদস্যদের মধ্যে আছেন- দুই চলচ্চিত্র নির্মাতা এভা দ্যুভের্নে এবং দেনি ভিলনভ আর দুই অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট এবং লিয়া সিডু।

ট্যাগ: কান চলচ্চিত্র উৎসবলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফারমার্স ব্যাংকের শেয়ার কিনতে রা্ষ্ট্রায়াত্ব ৪ ব্যাংকের বাধা কাটলো

পরবর্তী

১১ মে রাজধানীতে যৌনসন্ত্রাস বিরোধী গণ কনভেনশন

পরবর্তী

১১ মে রাজধানীতে যৌনসন্ত্রাস বিরোধী গণ কনভেনশন

প্রাথমিক দলে রাজ্জাক, উপেক্ষিতই তুষার

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT