চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফারমার্স ব্যাংকের শেয়ার কিনতে রা্ষ্ট্রায়াত্ব ৪ ব্যাংকের বাধা কাটলো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১২ অপরাহ্ণ ০৮, মে ২০১৮
অর্থনীতি
A A

নানা অনিয়ম-দুর্নীতিতে সংকটে পড়া বেসরকারি ফারমার্স ব্যাংকের শেয়ার কেনার ক্ষেত্রে বাধা দূর হলো রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের। এই চার ব্যাংককে ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’ এর ১৪ক এবং ২৬ক ধারার বিধান পরিপালন থেকে সাধারণভাবে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার গভর্নর ফজলে কবিরের আদেশের পর বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এর ফলে ফারমার্স ব্যাংকের শেয়ার কেনার ক্ষেত্রে সরকারি ওই চার ব্যাংক এবং রাষ্ট্রায়ত্ত ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) আর কোনও বাধা থাকল না।

গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (১৯৯১ এর ১৪নং আইন) এর ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশে কার্যরত সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড ও রূপালী ব্যাংক লিমিটেডকে দি ফারমার্স ব্যাংক লিমিটেডের শেয়ার ক্রয় ও ধারণের ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ১৪ক এবং ২৬ক ধারার বিধান পরিপালন থেকে সাধারণভাবে অব্যাহতি প্রদান করা হলো।’

এতে আরও বলা হয়, ‘এছাড়াও একই আইনের ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ এর পক্ষে তাদের সিইও বা ব্যবস্থাপনা পরিচালকদের দি ফারমার্স ব্যাংক লিমিটেডের পর্ষদে প্রতিনিধি পরিচালক নিযুক্তির ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ২৩ (১)(ক) ধারার বিধান পরিপালন থেকে সাধারণভাবে অব্যাহতি প্রদান করা হলো।’

আরেক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (১৯৯১ সালের ১৪নং আইন) এর ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এতদ্বারা বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংককে সাবসিডিয়ারি গঠন ব্যতিরেকে ‘সিকিউরিটি কাস্টডিয়াল সেবা’ প্রদানের লক্ষ্যে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৭(৩) ধারা পরিপালন থেকে সাধারণভাবে অব্যাহতি প্রদান করা হলো। এই অব্যাহতি ২২ জুলাই ২০১৮ তারিখ হইতে কার্যকর হবে।’

এই প্রজ্ঞাপনে মাধ্যমে বেসরকারি কোনো ব্যাংককে দেশের ইতিহাসে প্রথমবারের মতো ব্যাংক কোম্পানি আইনের ২৩(১) ধারা থেকে অব্যাহতি দেয়া হলো। এই ধারা অনুযায়ী, ধারা অনুসারে, কোনো ব্যক্তি একই সময়ে একাধিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক থাকতে পারবেন না।

Reneta

গত কয়েক মাস ধরেই অর্থ সংকটে ডুবতে বসা ফারমার্স ব্যাংককে রক্ষার জন্য বিভিন্ন উপায় নিয়ে আলোচনা চলছিল। এর একটি হচ্ছে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আইসিবি থেকে ফারমার্সকে অর্থ দেওয়া। কিন্তু প্রতিষ্ঠানগুলো এর বিনিময়ে ফারমার্সের শেয়ার চেয়েছিল। এখন এক্ষেত্রে আইনি বাধা কেটে যাওয়ায় প্রতিষ্ঠানগুলো শেয়ার কিনতে পারবে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ক্লুলেস’ মনির হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ২

পরবর্তী

আজগর ফারহাদির ছবিতে শুরু কান চলচ্চিত্র উৎসব

পরবর্তী

আজগর ফারহাদির ছবিতে শুরু কান চলচ্চিত্র উৎসব

১১ মে রাজধানীতে যৌনসন্ত্রাস বিরোধী গণ কনভেনশন

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT