চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগুন সন্ত্রাসকে হালাল করতে খালেদার মিথ্যাচার: ইনু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৩ পূর্বাহ্ণ ০৭, জুলাই ২০১৫
রাজনীতি
A A

খালেদা জিয়ার বক্তব্যের প্রতিবাদ করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া তার আগুন সন্ত্রাসের জন্য ক্ষমা না চেয়ে সেটাকে হালাল করতে আবার নতুন করে মিথ্যাচারে নেমেছেন।

‘এ বছরের শুরুতে আন্দোলনের সময় বাসে আগুন দিয়েছে, পেট্রোল বোমা মেরেছে পুলিশ।’ খালেদা জিয়ার এমন বক্তব্যের প্রতিবাদে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এ সময় পেট্রোল বোমার আগুনে পোড়া মানুষের পরিসংখ্যানও তুলে ধরেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, বেগম জিয়া ৫ জানুয়ারির দুইদিন আগে থেকেই জনগণের বিরুদ্ধে আগুন যুদ্ধের সূচনা করেন। ১৫৩ জন নারী–শিশু-পুরুষকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে। ১ হাজার যানবাহনে আগুন দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে ৩ হাজার যানবাহন। এসব ঘটনায় ঘটনাস্থলেই হাতে নাতে ধরা ৫৭৯ জনের মধ্যে ৩৬৫ জনের বিএনপির সাথে ও ২০৫ জনের জামায়াতের সাথে সংযোগ রয়েছে বলে জানা গেছে। ধৃতরা ফৌজদারী ১৬১ বা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীও দিয়েছে।

খালেদা জিয়া ওয়ানওয়ে টিকেট কেটেছেন উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, খালেদা জিয়া সন্ত্রাসবাদী রাজনীতির এই পথ গ্রহণ করে নিজেই নিজেকে গণতান্ত্রিক রাজনীতি থেকে বিযুক্ত করে ফেলেছেন। তিনি রিটার্ন টিকেট হাতে না নিয়েই সন্ত্রাসবাদী রাজনীতির চরম গন্তব্যে পৌঁছে গিয়েছিলেন। জণগণের ঘৃণা ও প্রত্যাখানের মুখে বেগম খালেদা পিছু হঠতে বাধ্য হন। কিন্তু তিনি যে সন্ত্রাসবাদের পথ ছাড়েননি তার প্রমাণ মেলে এখানেই।

খালেদা জিয়ার এই দায় এড়ানোর চেষ্টাকে আবার আগুনযুদ্ধ শুরুর চেষ্টা হিসেবেও অভিহিত করেন তথ্যমন্ত্রী।

ট্যাগ: খালেদা জিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লতিফ সিদ্দিকীকে বহিস্কারের চিঠি স্পিকারের কাছে

পরবর্তী

৮ ব্যাটসম্যান নিয়ে মাঠে টাইগাররা

পরবর্তী

৮ ব্যাটসম্যান নিয়ে মাঠে টাইগাররা

মায়ার মন্ত্রিত্ব চ্যালেঞ্জ করে রিট

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT