সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-২০ ম্যাচে বাংলাদেশের পক্ষে অভিষেক হয়েছে ব্যাটসম্যান রনি তালুকদারের। ৪৭তম টি-২০ খেলোয়াড় হিসেবে অভিষেক হলো তার। এর আগে প্রথম ম্যাচে টি-২০ অভিষেক হয় আরেক ব্যাটসম্যান লিটন দাসের। সোহাগ গাজীর জায়গায় এই ম্যাচে দলে নেওয়া হয়েছে রনিকে।
সমতা ফেরানোর লক্ষ্যে রনিকে সহ আট ব্যাটসম্যান নিয়ে প্রোটিয়াসের মাঠে নেমেছে টাইগাররা।
৪৯টি প্রথম শ্রেণির ম্যাচে ৭ টি সেঞ্চুরি ও ৯ টি হাফসেঞ্চুরি সহ ২ হাজার ৮শ’ ২৬ রান করেছেন রনি। আর ঘরোয়া টি২০-তে ৯ ম্যাচে ১১৭ দশমিক ৮১ স্ট্রাইক রেটে ২শ’ ৫ রান করেছেন রনি তালুকদার।
প্রথম শ্রেণির ম্যাচে ১২টি এবং টি২০-তে ৫ টি উইকেটও আছে রনির নামের পাশে।






