চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগুনের গাউনে বিয়ের কনে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০১৮
আন্তর্জাতিক
A A
বিয়ে

বিয়ের আয়োজনে ভিন্নতা রাখতে মানুষ কি না করতে পারে! ব্যতিক্রম নন সমকামী ওই জুটিও। তারাও চেয়েছিলেন যেন তাদের বিয়ের ছবিটা সবার থেকে একটু ভিন্ন হয়। সেজন্য এতটা ঝুঁকি নিতেও দ্বিধা বোধ করেননি তারা।

৩২ বছর বয়সী এপ্রিল চই এবং ২৮ বছর বয়সী বেথানি বিরনেস বিয়ের গাঁটছড়া বাঁধেন গত ১৩ অক্টোবর লওয়ার মাউন্ট ভারননে।  সেখানে আগুন জ্বলা গাউন পরে ছবির তোলার জন্য নাটকীয় পোজ দেন তারা।

ছবিটি তোলার সময়ের একটি ভিডিও পাওয়া যায়, সেখানে দেখা যায়, গাউনের জ্বলন্ত অংশটুকু আলাদা করা সম্ভব সহজে। যদি তারা মনে করেন আগুন খুবই গরম হয়ে গেছে তাহলে যেন দ্রুত সেখান থেকে সরে যেতে পারেন সেই প্রক্রিয়াও ছিলো।

Banglabid

এই সমকামী যুগল তাদের বিয়ের আয়োজনটা একটু উল্টোভাবে করে। তারা বিয়ের আনুষ্ঠানিকতা পূরণের আগে মাউন্ট ভারননে তাদের রিসেপশন সম্পন্ন করে।

সেই সমকামী যুগল নিজেদের বিয়ের প্রতিজ্ঞা পাঠের পরে বিয়ের মন্ডপ ছেড়ে নিচের দিকে এগিয়ে যান। তারপর জ্বলন্ত গাউন পরে ছবির জন্য পোজ দেন। ইলিনয়েসের পিওরিয়ার এপ্রিল বলেন, বিয়েতে আমার অতিথিদের একজন আমার গাউনে আগুন ধরায় আর বেথানির একজন তার গাউনে। আমরা একই সময়ে দুজন আলাদা হতে চেয়েছিলাম। কিন্তু আগুনের তীব্রতায় আমাকে কয়েক সেকেন্ড আগেই গাউনটি খুলে ফেলতে হয়।

গাউনের নিচে সুতির টাইট পরেছিলেন তারা নিজেদের বাঁচাতে আর চুলটা বেঁধে নিয়েছিলেন শক্ত করে। এই সমকামী যুগলের অনেক বন্ধু বিনোদন মিডিয়ায় কাজ করেন। তাই আগত অতিথিদের তালিকাতেও ছিলো তেমনই আটজন, ছিলেন আতশবাজি পোড়ান তেমন নিবন্ধিত একজন, ছিলেন চিকিৎসক। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই যুগল আরো কিছু পদক্ষেপ নেন, যেমন মাটিটা ভিজিয়ে ফেলা এবং হাতে অগ্নিনির্বাপক রাখা।

Reneta

তারা ধীরে পোড়ে এমন কাপড়ও যুক্ত করেন নিজেদের গাউনের সঙ্গে। ২০১৩ সালে ডেট করা শুরু করে এই যুগল এরপর এনগেজ হন ২০১৬ সালে।

এপ্রিল বলেন, কোনো দুর্ঘটনা ঘটতে পারে সেই ধরনের কোনো আশঙ্কাই আমরা রাখিনি, সেভাবেই পুরোটা পরিকল্পনা করা হয়েছে।  নৃত্যপরিচালক, নাচিয়ে ও ইঞ্জিনিয়ার এপ্রিল বলেন, ছবিগুলো দেখে স্তব্ধ হয়ে গেছি। প্রথম বুঝতে পারছিলাম না কাজটা কেমন হবে কিন্তু সত্যিই অসাধারণ হয়েছে ছবিগুলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগুনগাউনছবিবিয়েসমকামীসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্যারিস্টার মইনুলের বিরুদ্ধে ৫’শ ২০ কোটি টাকার মানহানি মামলা

পরবর্তী

বাদশাহী না হারালেও অপূরণীয় ক্ষতির ঝুঁকিতে সৌদি যুবরাজ

পরবর্তী
সৌদি আরব-যুবরাজ-জামাল খাশোগি

বাদশাহী না হারালেও অপূরণীয় ক্ষতির ঝুঁকিতে সৌদি যুবরাজ

খাশোগি হত্যাকাণ্ডের অডিও শুনলেন সিআইএ প্রধান

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT