চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগা খান অ্যাওয়ার্ডে বাংলাদেশী দুই স্থপতি পুরস্কৃত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৯ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০১৬
বাংলাদেশ
A A

স্থাপত্য শিল্পে অবদানের জন্য ‘২০১৬ আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার’ পেয়েছেন বাংলাদেশের দুই স্থপতি মেরিনা তাবাসসুম ও কাশেফ মাহমুদ চৌধুরী।

ঢাকার বায়তুর রউফ মসজিদের স্থাপত্যের জন্য মেরিনা তাবাসসুম এবং গাইবান্ধায় ফ্রেন্ডশিপ সেন্টার স্থাপত্যের জন্য কাশেফ মাহমুদ চৌধুরী এ পুরস্কার পেয়েছেন। আগা খান’ অ্যাওয়ার্ডে এই প্রথমবারের মতো বাংলাদেশের ‍দুটি প্রজেক্ট পুরস্কৃত হল। গত ১২ জুন দুজনের হাতে ওই পুরস্কার তুলে দেয়া হয়।

এবার আগা খান স্থাপত্য পুরস্কারের জন্য ১৯টি প্রকল্পের সংক্ষিপ্ত তালিকা থেকে দুই বাংলাদেশী স্থপতিদের দুটি স্থাপত্যসহ সেরা মোট ছয়টি স্থাপত্যের নাম ঘোষণা করা হয়েছে।

Banglabid

গত ৯ মে সুইজারল্যান্ড জেনেভায় ১৯টি প্রকল্পের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করা হয়েছিল, ওই সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশের দুটি স্থাপত্য ছিল।

৩৪৮টি প্রকল্প হতে নির্বাচকেরা এই ১৯টি প্রকল্প বাছাই করেন। তার মধ্য থেকে ছয়টি প্রকল্পের নাম ঘোষণা করা হয়। ১০ লাখ (১ মিলিয়ন) মার্কিন ডলার মূল্যমানের পুরস্কারের জন্য এ প্রতিযোগিতা হয়।

বাংলাদেশী দুই প্রকল্প ছাড়া সেরা ছয়ে স্থান পেয়েছে চীনের রাজধানী বেইজিংয়ের মাইক্রো জুয়েনার, ডেনমার্কের কোপেনহেগেনের সুপার কিলেন, লেবাননের ইসাম ফারেস ইনস্টিটিউট।

Reneta

চতুর্থ আগা খান কর্তৃক ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত একটি স্থাপত্যবিষয়ক একটি সম্মাননা এটি। যেসব স্থাপনা নকশা, সামাজিক আবাসন, সাম্প্রদায়িক উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে ইসলামী সমাজের প্রয়োজন এবং উচ্চাশাকে ধারণ করে নির্মিত হয়েছে, সেসব স্থাপনাকে স্বীকৃতি প্রদানই এই পুরস্কারের লক্ষ্য।

প্রতি তিন বছর পরপর একাধিক প্রকল্পকে এই পুরস্কার দেয়া হয়। আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার স্থাপত্য ক্ষেত্রে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার। স্থাপনা বা ব্যক্তির পাশাপাশি এটি প্রকল্প, সম্প্রদায় এবং অংশীদারদেরকেও স্বীকৃতি প্রদান করে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিক্ষিকার অপসারণের দাবিতে মানব বন্ধন

পরবর্তী

একটি শিশুও ক্ষুধার্ত ও অশিক্ষিত থাকবে না: প্রধানমন্ত্রী

পরবর্তী

একটি শিশুও ক্ষুধার্ত ও অশিক্ষিত থাকবে না: প্রধানমন্ত্রী

একটি শিশুও ক্ষুধার্ত ও অশিক্ষিত থাকবে না: প্রধানমন্ত্রী

সর্বশেষ

বিচ্ছেদের মামলা প্রত্যাহার, গোবিন্দ-সুনিতার দাম্পত্যে নতুন মোড়

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার অগ্নিকাণ্ড বিষয়ে বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

আগস্ট ১৯, ২০২৬

সরকারের ১৮০ দিন: সামাজিক সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার

আগস্ট ১৯, ২০২৬
ছবি: মায়ের মুক্তির জন্য মুন্সীগঞ্জে  দীপু মনির মেয়ে দিপাবলি।

জেলা প্রশাসকের কার্যালয়ে ছুটে এলেন দীপু মনির মেয়ে

আগস্ট ১৯, ২০২৬

শুটিং সেটে মারাত্মক চোট, কেমন আছেন কার্তিক?

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT