চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগামী জাতীয় নির্বাচন সাংবিধানিক সরকারের অধীনেই হবে: কৃষিমন্ত্রী

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৩:১৩ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A
কৃষিমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, সাংবাদিকরা প্রশ্ন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন: বিএনপি যতই আন্দোলন সংগ্রাম করুক, আগামী জাতীয় সংসদ নির্বাচন সাংবিধানিক সরকারের অধীনেই হবে। কোন তত্বাবধায়ক সরকার বা অন্য কোন উপায়ে হবে না।

শনিবার সকালে টাঙ্গাইলর শ্রমিক নেতা আব্দুস সবুর খান বীর বিক্রম এর স্মরণসভা অনুষ্ঠানে যোগদানের আগে সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন কৃষিমন্ত্রী।

এসময় তিনি বলেন: আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি আবারও হুমকি দিচ্ছে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তাদের অপশাসন, দুঃশাসন, সন্ত্রাস, জঙ্গিতোষণসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে তাদের পায়ের তলায় মাটি নেই । তাদের সাথে জনগণ নেই, তাদের আন্দোলনে কেউ সাড়া দেয় না। আমরা তাদের আন্দোলনে ভয় পাই না। রাজনৈতিকভাবে তাদের আন্দোলন সংগ্রাম প্রতিহত করার সক্ষমতা আওয়ামী লীগের রয়েছে। রাজনৈতিকভাবে আওয়ামী লীগের দায়িত্ব নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করে নির্বাচনের পরিবেশ তৈরি করে দেয়া। আমরা সেই পরিবেশ তৈরি করে দিবো।

Banglabid

জিয়াউর রহমানের মরদেহ চন্দ্রিমা উদ্যানে থাকার ব্যাপারে ড. আব্দুর রাজ্জাক বলেন: বিএনপির একাধিক নেতা ও হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন আমরা শুনেছি সেদিন চন্দ্রিমা উদ্যানে যে লাশটি এসেছিল তার গায়ে সেনাবাহিনীর পোশাক পরা ছিল। সেখানে কোন কফিন ছিল না এবং কাফনের কাপড় পরা কোন লাশও দেখা যায়নি। এটি নিয়ে অনেক ভুল বোঝাবুঝি রয়েছে, সত্য একদিন উন্মোচিত হবে।

বাংলাদেশের রাজনৈতিক নেতারা এক অনুষ্ঠানে উপস্থিত, সবাই মাস্ক পরেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ এসময় টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসন, বাসাইল-সখিপুর আসনের সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, গোপালপুর-ভূঞাপুর আসনের সংসদ সদস্য তানভীর হাসান, টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীরসহ জেলা শ্রমিক ফেডারেশনের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী টাঙ্গাইল স্থানীয় পৌর উদ্যানে শ্রমিক নেতা আব্দুস সবুর খান বীর বিক্রমের স্মরণসভায় যোগ দেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষিমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তেল ও চিনির দাম বাড়ার কারণ জানালেন বাণিজ্যমন্ত্রী

পরবর্তী

আরফিন জুনায়েদের পঞ্চম গান ভিডিও ‘আমি এমনই’

পরবর্তী
প্রেমিক যুগল নদীর পাশে হাসিমুখে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আরফিন জুনায়েদের পঞ্চম গান ভিডিও 'আমি এমনই'

ইমন ট্রেনে শুটিং করছেন, গন্তব্য রাজশাহী. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেনে শুটিং, ইমনের গন্তব্য রাজশাহী

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT