চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগামী জাতীয় নির্বাচন সাংবিধানিক সরকারের অধীনেই হবে: কৃষিমন্ত্রী

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৩:১৩ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন: বিএনপি যতই আন্দোলন সংগ্রাম করুক, আগামী জাতীয় সংসদ নির্বাচন সাংবিধানিক সরকারের অধীনেই হবে। কোন তত্বাবধায়ক সরকার বা অন্য কোন উপায়ে হবে না।

শনিবার সকালে টাঙ্গাইলর শ্রমিক নেতা আব্দুস সবুর খান বীর বিক্রম এর স্মরণসভা অনুষ্ঠানে যোগদানের আগে সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন কৃষিমন্ত্রী।

এসময় তিনি বলেন: আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি আবারও হুমকি দিচ্ছে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তাদের অপশাসন, দুঃশাসন, সন্ত্রাস, জঙ্গিতোষণসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে তাদের পায়ের তলায় মাটি নেই । তাদের সাথে জনগণ নেই, তাদের আন্দোলনে কেউ সাড়া দেয় না। আমরা তাদের আন্দোলনে ভয় পাই না। রাজনৈতিকভাবে তাদের আন্দোলন সংগ্রাম প্রতিহত করার সক্ষমতা আওয়ামী লীগের রয়েছে। রাজনৈতিকভাবে আওয়ামী লীগের দায়িত্ব নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করে নির্বাচনের পরিবেশ তৈরি করে দেয়া। আমরা সেই পরিবেশ তৈরি করে দিবো।

জিয়াউর রহমানের মরদেহ চন্দ্রিমা উদ্যানে থাকার ব্যাপারে ড. আব্দুর রাজ্জাক বলেন: বিএনপির একাধিক নেতা ও হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন আমরা শুনেছি সেদিন চন্দ্রিমা উদ্যানে যে লাশটি এসেছিল তার গায়ে সেনাবাহিনীর পোশাক পরা ছিল। সেখানে কোন কফিন ছিল না এবং কাফনের কাপড় পরা কোন লাশও দেখা যায়নি। এটি নিয়ে অনেক ভুল বোঝাবুঝি রয়েছে, সত্য একদিন উন্মোচিত হবে।

এসময় টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসন, বাসাইল-সখিপুর আসনের সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, গোপালপুর-ভূঞাপুর আসনের সংসদ সদস্য তানভীর হাসান, টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীরসহ জেলা শ্রমিক ফেডারেশনের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী টাঙ্গাইল স্থানীয় পৌর উদ্যানে শ্রমিক নেতা আব্দুস সবুর খান বীর বিক্রমের স্মরণসভায় যোগ দেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষিমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবোসাব ২০২৬-এর শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

জুলাই ৭, ২০২৬

ইউনিভার্সিটি অব চানখাঁরপুল ঘিরে দর্শকের আগ্রহ

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT