চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগ মাফিয়াদের দলে পরিণত হয়েছে : রিজভী

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
২:৪৮ অপরাহ্ণ ১২, মে ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A
রুহুল কবির রিজভী।ফাইল ছবি

রুহুল কবির রিজভী।ফাইল ছবি

আওয়ামী লীগ এখন মাফিয়াদের দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন।

তিনি বলেন, জনগণের সকল অধিকার কেড়ে নেয়া রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ। এটি এখন মাফিয়াদের দলে পরিণত হয়েছে। গুম-খুন-অপহরণই হচ্ছে এদের বাণিজ্য। এরা সুষ্ঠু নির্বাচন ও চিরন্তন গণতন্ত্রের ধারণা নিজেদের মতো জনগণের মন থেকেও মুছে দিতে চায়। আর এজন্য নির্বাচনের আগের রাতের ভোটকে প্রতিষ্ঠিত করতে চায়।

Banglabid

রিজভী বলেন, আওয়ামী উন্নয়নের আড়ালে যে রক্তউৎসব চলছে তাতে সাধারণ মানুষ আতঙ্কিত। মানুষের চোখের পানিতে বাংলাদেশের মাটি কর্দমাক্ত, সেই কাদামাটিতে শেখ হাসিনার উন্নয়নের রথ আটকে গেছে। তাদের উন্নয়নের জিকিরে জনমনকে বিভ্রান্ত করা যায়নি।

তিনি বলেন, এদেশে যতোদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে-ততোদিন ভোট ডাকাতি ও সমাজে অবিচার-অনাচারের বাড়বাড়ন্ত থাকবেই। বাংলাদেশের রাজনীতিতে নষ্ট প্রতীকে পরিণত হয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

বিএনপি নেতা বলেন, আওয়ামী লীগের অবস্থা মানুষ প্রতিদিন হাড়ে হাড়ে টের পাচ্ছে। এদেশে আইনের উর্ধ্বে উঠে ব্যক্তির হুকুমই শেষ কথা। তবে হ্যাঁ, আইন আছে, প্রশাসন আছে, আদালত আছে, আইন প্রয়োগকারী সংস্থা আছে, কিন্তু সবই প্রধানমন্ত্রীর কথায় উঠবস করে।

Reneta

তিনি বলেন, ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতারা অপরাধ করার পরেও কখনো কখনো আদালত কর্তৃক শাস্তি পেলেও নির্বিঘ্নে মন্ত্রীত্ব করতে পারে। বিরোধী দলের লোকদের হত্যা করার পরেও আওয়ামী সন্ত্রাসীরা রাষ্ট্রীয় ক্ষমা পেয়ে যায়। অথচ দেশের জনপ্রিয় নেত্রী ও চারবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটকিয়ে রেখে জামিনে বাধা দেয়া হচ্ছে। আওয়ামী নেতারা বলে বেড়ান, বিএনপিকে নাকি উপড়ে ফেলা হবে। গণতন্ত্র হত্যা করে রাজনীতিকে ধ্বংস করার হুমকি দিচ্ছেন আওয়ামী নেতারা।

রিজভী আওয়ামী লীগের এই আচরণকে মাফিয়াদের আচরণ বলছেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভেজালবিরোধী নিরাপদ খাদ্য বিষয়ে প্রচারাভিযান

পরবর্তী

হালাল উপার্জনের গুরুত্ব

পরবর্তী

হালাল উপার্জনের গুরুত্ব

ভেজালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণায় প্রধানমন্ত্রীর প্রতি হাইকোর্টের আহ্বান

সর্বশেষ

শেষ দিনে শ্রীলঙ্কার দরকার ২৮৮, ভারতের ৬ উইকেট

আগস্ট ১৮, ২০২৬

বার্সা-আর্সেনালের টানাটানির মধ্যে আলভারেজের ভবিষ্যৎ জানিয়ে দিলেন সিমিওনে

আগস্ট ১৮, ২০২৬

‘ন্যাড়া মাথার’ নয়নতারা নিয়ে যা জানা গেল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বিএনপির স্থায়ী কমিটির চার নতুন সদস্য

আগস্ট ১৮, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

টক শো’তে মারামারি: বিশ্বে নজির, বাংলাদেশের চিত্র

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT