চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগ কোন পাল্টাপাল্টি সমাবেশ করবে না: কাদের   

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৮ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০১৮
রাজনীতি
A A

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপি এখন শূন্য কলসি আর আমরা ভরা কলসি এ জন্য আওয়াজ দেই না। বিএনপিতে এখন হাহাকার, তাই মরাগাঙ্গে জোয়ার আসে না। ইনশাল্লাহ আসবে না। সমাবেশের নামে বিএনপি যদি রাস্তায় বিচ্ছৃঙ্খলা ও অবরোধ করে তাহলে আইন প্রয়োগকারী সংস্থা যথাযথ জবাব দেবে। রাস্তা বন্ধ করে দেশের কোথাও সভা সমাবেশ করা যাবে না। আওয়ামী লীগও কোন পাল্টাপাল্টি সমাবেশ করবে না।

বুধবার দুপুর ১টার দিকে পাংশার শিয়ালডাঙ্গী মোড়ে আহলাদীপুর-রাজবাড়ী-পাংশা-কুমারখালী-কুষ্টিয়া  আঞ্চলিক মহাড়কের (আর-৭১০) তালতলা হতে শিয়ালডাঙ্গী পর্যন্ত ৩৩.৩৯০ কিলোমিটার  সড়কাংশ  প্রশস্তকরণ ও পুনঃনির্মাণ কাজের উদ্বোধন শেষে পাংশা গোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ব্যানার ও হোন্ডা মিছিল দেখিয়ে মনোনয়ন হবে না, মনোনয়ন হবে জনগণের ইচ্ছায় এবং সে মনোনয়ন দেবে জননেত্রী শেখ হাসিনা। যারা দল করেন তাদের দলের নিয়ম মেনে চলতে হবে। আপনাদের আমলনামা এসিয়ার সব শেখ হাসিনার কাছে জমা আছে, যা প্রতি ৬ মাসে আপডেট হয় এবং অক্টোবরে দলের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে মনোনয়ন দেয়া হবে।

Banglabid

কাউকে ধোঁকা দিয়ে বোকা বানাবো না, আমরা নিজের টাকায় পদ্মা সেতু তৈরি করছি। দ্বিতীয় পদ্মা সেতু হবে যার প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা যা বলি তাই করি, সেই ওয়াদা করি না যা রাখতে পারবো না।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মহিবুল হাসন চৌধুরী নওফেল, শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী কেরামত আলী এমপি, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিম প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওপেনিং জুটির দুর্দশায় আক্রান্ত টপঅর্ডার

পরবর্তী

প্যারিসে প্রদর্শিত ‘ঢাকা, আই লাভ ইউ’

পরবর্তী

প্যারিসে প্রদর্শিত ‘ঢাকা, আই লাভ ইউ’

ভারতে ভবন ধসে শিশুসহ নিহত ৫

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT